পুরোনো শাড়ি দিয়ে ঘর সাজানোর সহজ উপায়
অনেকের আলমারিতেই এমন কিছু শাড়ি থাকে, যেগুলোর সঙ্গে জড়িয়ে থাকে অসংখ্য স্মৃতি। হয়তো মায়ের বিয়ের বেনারসি, মায়ের উপহার দেওয়া তাঁতের শাড়ি কিংবা নিজের কোনো প্রিয় অনুষ্ঠানে পরা শাড়ি। সময়ের সঙ্গে সঙ্গে সেগুলো আর পরা হয় না। কোথাও একটু ছিঁড়ে যায়, কোথাও সুতা উঠে যায় বা কাপড় ফেঁসে যায়। তাই বাইরে পরার মতো অবস্থায় থাকে না। কিন্তু স্মৃতির কারণে সেগুলো ফেলে দিতেও মন চায় না। এমন পুরনো শাড়ি ফেলে না দিয়ে নতুনভাবে ব্যবহার করা যেতে পারে। সামান্য সৃজনশীলতা আর কিছু পরিবর্তনের মাধ্যমে শাড়িগুলোই হয়ে উঠতে পারে আপনার ঘরের সবচেয়ে সুন্দর সাজসজ্জার অংশ। এতে যেমন পুরনো কাপড়ের পুনর্ব্যবহার হবে, তেমনি ঘরেও আসবে ঐতিহ্য ও ব্যক্তিগত স্মৃতির এক অন্যরকম ছোঁয়া। কুশন কভারে আনুন নতুন রূপ রঙিন, সূচিকর্ম করা বা সিল্কের পুরোনো শাড়ি দিয়ে সহজেই কুশন কভার তৈরি করা যায়। বিশেষ করে বেনারসি, তাঁত, জামদানি বা জারদৌসি কাজের শাড়ি সোফা কিংবা বিছানার কুশনে ব্যবহার করলে ঘরের সৌন্দর্য অনেকটাই বেড়ে যায়। কয়েকটি ভিন্ন রঙের কুশন পুরো বসার ঘরের পরিবেশই বদলে দিতে পারে। জানালার পর্দা বানাতে পারেন লম্বা শাড়ি পর্দা তৈরির জন্য দারুণ উপযোগী। হালকা সুতি
অনেকের আলমারিতেই এমন কিছু শাড়ি থাকে, যেগুলোর সঙ্গে জড়িয়ে থাকে অসংখ্য স্মৃতি। হয়তো মায়ের বিয়ের বেনারসি, মায়ের উপহার দেওয়া তাঁতের শাড়ি কিংবা নিজের কোনো প্রিয় অনুষ্ঠানে পরা শাড়ি। সময়ের সঙ্গে সঙ্গে সেগুলো আর পরা হয় না। কোথাও একটু ছিঁড়ে যায়, কোথাও সুতা উঠে যায় বা কাপড় ফেঁসে যায়। তাই বাইরে পরার মতো অবস্থায় থাকে না। কিন্তু স্মৃতির কারণে সেগুলো ফেলে দিতেও মন চায় না।
এমন পুরনো শাড়ি ফেলে না দিয়ে নতুনভাবে ব্যবহার করা যেতে পারে। সামান্য সৃজনশীলতা আর কিছু পরিবর্তনের মাধ্যমে শাড়িগুলোই হয়ে উঠতে পারে আপনার ঘরের সবচেয়ে সুন্দর সাজসজ্জার অংশ। এতে যেমন পুরনো কাপড়ের পুনর্ব্যবহার হবে, তেমনি ঘরেও আসবে ঐতিহ্য ও ব্যক্তিগত স্মৃতির এক অন্যরকম ছোঁয়া।
কুশন কভারে আনুন নতুন রূপ
রঙিন, সূচিকর্ম করা বা সিল্কের পুরোনো শাড়ি দিয়ে সহজেই কুশন কভার তৈরি করা যায়। বিশেষ করে বেনারসি, তাঁত, জামদানি বা জারদৌসি কাজের শাড়ি সোফা কিংবা বিছানার কুশনে ব্যবহার করলে ঘরের সৌন্দর্য অনেকটাই বেড়ে যায়। কয়েকটি ভিন্ন রঙের কুশন পুরো বসার ঘরের পরিবেশই বদলে দিতে পারে।
জানালার পর্দা বানাতে পারেন
লম্বা শাড়ি পর্দা তৈরির জন্য দারুণ উপযোগী। হালকা সুতি, মসলিন বা সফট সিল্কের শাড়ি জানালার পর্দা হিসেবে ব্যবহার করলে ঘরে নরম আলো ঢোকে এবং পরিবেশ আরও আরামদায়ক লাগে। ফুলেল নকশা বা প্যাস্টেল রঙের শাড়ি পর্দা হিসেবে বিশেষভাবে সুন্দর দেখায়।
টেবিল রানারে যোগ করুন ঐতিহ্যের ছোঁয়া
পুরোনো শাড়ির সুন্দর পাড় কেটে টেবিল রানার তৈরি করা যায়। ডাইনিং টেবিল কিংবা সেন্টার টেবিলের ওপর এটি ব্যবহার করলে সাধারণ সাজও অনেক বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। বিশেষ করে উৎসব বা অতিথি এলে এই ছোট পরিবর্তনই ঘরের সৌন্দর্য বাড়িয়ে দিতে পারে।
দেয়াল সাজান স্মৃতির ফ্রেমে
যেসব শাড়িতে সুন্দর সূচিকর্ম, কাঁথাস্টিচ, জারদৌসি বা বিশেষ নকশা রয়েছে, সেগুলো ফ্রেমে বাঁধিয়ে দেয়ালে টাঙিয়ে রাখতে পারেন। এটি শুধু একটি ডেকোরেশন নয়, বরং পরিবারের মূল্যবান স্মৃতিকে শিল্পের মতো সংরক্ষণ করার একটি সুন্দর উপায়। বসার ঘর, করিডোর কিংবা শোবার ঘরের দেয়ালে এমন ফ্রেম আলাদা আকর্ষণ তৈরি করবে।
স্টোরেজ বাস্কেটকে করে তুলুন আকর্ষণীয়
বাড়িতে ব্যবহৃত সাধারণ স্টোরেজ বাস্কেট বা কাপড় রাখার ঝুড়িগুলো পুরোনো শাড়ির কাপড় দিয়ে মুড়িয়ে দিতে পারেন। এতে সাধারণ অর্গানাইজারও দেখতে অনেক বেশি নান্দনিক লাগে। ড্রেসিং টেবিল, শোবার ঘর কিংবা বসার ঘরে এমন সাজ সহজেই নজর কাড়বে।
ল্যাম্পশেডে দিন নতুন সাজ
সুন্দর রং বা সূক্ষ্ম নকশার শাড়ি দিয়ে ল্যাম্পশেডের আবরণ তৈরি করা যেতে পারে। আলো জ্বালানোর পর কাপড়ের নকশা আরও সুন্দরভাবে ফুটে ওঠে। এতে ঘরে তৈরি হয় নরম, উষ্ণ ও আরামদায়ক পরিবেশ। বিশেষ করে সিল্ক বা হালকা জরি কাজের শাড়ি ল্যাম্পশেডে দারুণ মানিয়ে যায়।

সামান্য পরিবর্তনেই রান্নাঘর হবে পরিপাটি
পুরোনো চেয়ারেও আসতে পারে নতুনত্ব
কাঠের চেয়ার, টুল বা ছোট বেঞ্চের কভার হিসেবে পুরোনো শাড়ির কাপড় ব্যবহার করতে পারেন। এতে পুরোনো আসবাবপত্রও একেবারে নতুন রূপ পায়। একই কাপড় দিয়ে টেবিল ম্যাট বা ছোট কুশন তৈরি করলে পুরো ঘরের সাজে মিল পাওয়া যায়।
বর্তমানে পরিবেশবান্ধব জীবনযাপন এবং পুনর্ব্যবহারের গুরুত্ব দিন দিন বাড়ছে। সেই দিক থেকে পুরোনো শাড়ি দিয়ে ঘর সাজানো শুধু সৃজনশীলতার পরিচয় নয়, এটি টেকসই জীবনধারারও একটি সুন্দর উদাহরণ। পাশাপাশি প্রিয় মানুষের স্মৃতিও এভাবেই বছরের পর বছর যত্নে সংরক্ষিত থাকে।

মানসিক শান্তি আনতে ঘর সাজাবেন যেভাবে
তাই আলমারিতে জায়গা দখল করে থাকা পুরোনো শাড়ি আর ফেলে রাখবেন না। সামান্য পরিকল্পনা আর একটু সৃজনশীলতা থাকলেই সেই শাড়ি হয়ে উঠতে পারে আপনার ঘরের সবচেয়ে আকর্ষণীয় সাজসজ্জার উপকরণ।
সূত্র: ম্যাজিক ব্রিকস, আপার্টেমেন্ট থিওরি
এসএকেওয়াই
What's Your Reaction?