পুলিশের শীর্ষ পর্যায়ে পদোন্নতি, গ্রেড-১ পেলেন ২ কর্মকর্তা

পুলিশের শীর্ষ পর্যায়ে পদোন্নতি দিয়েছে সরকার। বিসিএস পুলিশ ক্যাডারের ২ উচ্চপদস্থ কর্মকর্তাকে ‘অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক’ (অতিরিক্ত আইজিপি) পদে গ্রেড-১ পদোন্নতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন উপসচিব তৌছিফ আহমেদ।       প্রজ্ঞাপনের তথ্যানুযায়ী, হাইওয়ে পুলিশ ও পুলিশ অধিদপ্তরের দুই কর্মকর্তাকে জাতীয় বেতনস্কেল ২০১৫-এর সর্বোচ্চ ‘গ্রেড-১’ পদে পদোন্নতি দেওয়া হয়েছে। তারা হলেন, মো. দেলোয়ার হোসেন মিঞা, অতিরিক্ত আইজিপি) হাইওয়ে পুলিশ এবং এ কে এম আওলাদ হোসেন, অতিরিক্ত আইজিপি, পুলিশ অধিদপ্তর।  প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর তাদের যোগদানপত্র দাখিল করতে হবে। জনস্বার্থে জারি করা এ আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে। এদিকে, ডিআইজি থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি (গ্রেড-২) হয়েছেন পুলিশের ৫ কর্মকর্তা। বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখ

পুলিশের শীর্ষ পর্যায়ে পদোন্নতি, গ্রেড-১ পেলেন ২ কর্মকর্তা

পুলিশের শীর্ষ পর্যায়ে পদোন্নতি দিয়েছে সরকার। বিসিএস পুলিশ ক্যাডারের ২ উচ্চপদস্থ কর্মকর্তাকে ‘অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক’ (অতিরিক্ত আইজিপি) পদে গ্রেড-১ পদোন্নতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন উপসচিব তৌছিফ আহমেদ।      

প্রজ্ঞাপনের তথ্যানুযায়ী, হাইওয়ে পুলিশ ও পুলিশ অধিদপ্তরের দুই কর্মকর্তাকে জাতীয় বেতনস্কেল ২০১৫-এর সর্বোচ্চ ‘গ্রেড-১’ পদে পদোন্নতি দেওয়া হয়েছে। তারা হলেন, মো. দেলোয়ার হোসেন মিঞা, অতিরিক্ত আইজিপি) হাইওয়ে পুলিশ এবং এ কে এম আওলাদ হোসেন, অতিরিক্ত আইজিপি, পুলিশ অধিদপ্তর। 

প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর তাদের যোগদানপত্র দাখিল করতে হবে। জনস্বার্থে জারি করা এ আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।

এদিকে, ডিআইজি থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি (গ্রেড-২) হয়েছেন পুলিশের ৫ কর্মকর্তা। বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ।

প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র দাখিল করবেন।

পদোন্নতিপ্রাপ্তরা হলেন, সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান, এনএসআই পরিচালক (ডিআইজি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামান, র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অ্যাডমিন) ফারুক আহমেদ এবং ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow