পুলিশের সামনেই দফায় দফায় সংঘর্ষ, আহত ৮

নাটোরের সিংড়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশের সামনেই চলা ঘণ্টাব্যাপী সংঘর্ষে ৮ জন আহত হয়েছেন। এছাড়া ভাঙচুর করা হয়েছে একটি প্রাইভেটকার ও বাড়িঘর। রোববার (২২ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার ডাহিয়া ইউনিয়নের মাধা বাঁশবাড়িয়া গ্রামে এ সংঘর্ষ হয়। পুলিশ ও এলাকাবাসীরা জানান, বাঁশবাড়িয়া গ্রামের সুজাউদ্দোলা সূর্য এবং সোলায়মান হোসেন লাবুর মধ্যে আধিপত্য নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। এরই জেরে রোববার সকাল ৯টা থেকে উভয় পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে পুলিশ পৌঁছালেও নিয়ন্ত্রণে আনতে পারেনি। পুলিশের সামনেই দফায় দফায় সংঘর্ষে জড়ায় উভয় পক্ষ। এ সময় একটি প্রাইভেটকার ও বাড়ি ভাঙচুর করা হয়। পরে আহতদের উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে গ্রামটিতে উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানিয়েছেন সিংড়া থানার ওসি আ ব ম আব্দুন নূর।

পুলিশের সামনেই দফায় দফায় সংঘর্ষ, আহত ৮

নাটোরের সিংড়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশের সামনেই চলা ঘণ্টাব্যাপী সংঘর্ষে ৮ জন আহত হয়েছেন। এছাড়া ভাঙচুর করা হয়েছে একটি প্রাইভেটকার ও বাড়িঘর।

রোববার (২২ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার ডাহিয়া ইউনিয়নের মাধা বাঁশবাড়িয়া গ্রামে এ সংঘর্ষ হয়।

পুলিশ ও এলাকাবাসীরা জানান, বাঁশবাড়িয়া গ্রামের সুজাউদ্দোলা সূর্য এবং সোলায়মান হোসেন লাবুর মধ্যে আধিপত্য নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। এরই জেরে রোববার সকাল ৯টা থেকে উভয় পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়ায়।

খবর পেয়ে পুলিশ পৌঁছালেও নিয়ন্ত্রণে আনতে পারেনি। পুলিশের সামনেই দফায় দফায় সংঘর্ষে জড়ায় উভয় পক্ষ। এ সময় একটি প্রাইভেটকার ও বাড়ি ভাঙচুর করা হয়। পরে আহতদের উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বর্তমানে গ্রামটিতে উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানিয়েছেন সিংড়া থানার ওসি আ ব ম আব্দুন নূর।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow