পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোসলেহ উদ্দিন, সাধারণ সম্পাদক শামীমা

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন সিআইডির অতিরিক্ত মহাপরিদর্শক মোসলেহ উদ্দিন আহমদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন। বুধবার (১৩ মে) অনুষ্ঠিত নির্বাচনে তারা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow