পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি সুব্রত দেব, সম্পাদক চন্দন দাস

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে সুব্রত দেব এবং সাধারণ সম্পাদক পদে চন্দন দাস নির্বাচিত হয়েছেন। শুক্রবার (২৬ জুন) অনুষ্ঠিত এ নির্বাচনে মোট ২৭ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। শতভাগ ভোটগ্রহণের মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি পদে সুব্রত দেব ও দেবব্রত চৌধুরী লিটন প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে সুব্রত দেব ১৯ ভোট পেয়ে বিজয়ী হন। দেবব্রত চৌধুরী লিটন পান ৮ ভোট। অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে চন্দন দাস ১৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী নন্দন চন্দ্র পাল পান ১২টি ভোট। নির্বাচনের ফলাফল ঘোষণা করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা। এসময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সভাপতি বাসুদেব ধরসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  নির্বাচন শেষে নবনির্বাচিত নেতাদের ফুলেল শুভেচ্ছা ও ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানানো হয়। নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল এবং সিলেট মহানগরে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থান জোরদারে একসঙ্গে কাজ ক

পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি সুব্রত দেব, সম্পাদক চন্দন দাস

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে সুব্রত দেব এবং সাধারণ সম্পাদক পদে চন্দন দাস নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (২৬ জুন) অনুষ্ঠিত এ নির্বাচনে মোট ২৭ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। শতভাগ ভোটগ্রহণের মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়।

সভাপতি পদে সুব্রত দেব ও দেবব্রত চৌধুরী লিটন প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে সুব্রত দেব ১৯ ভোট পেয়ে বিজয়ী হন। দেবব্রত চৌধুরী লিটন পান ৮ ভোট। অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে চন্দন দাস ১৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী নন্দন চন্দ্র পাল পান ১২টি ভোট।

নির্বাচনের ফলাফল ঘোষণা করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা। এসময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সভাপতি বাসুদেব ধরসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

নির্বাচন শেষে নবনির্বাচিত নেতাদের ফুলেল শুভেচ্ছা ও ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানানো হয়। নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল এবং সিলেট মহানগরে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থান জোরদারে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow