পূজা দিতে গিয়ে ভক্তদের ঢলে বিপত্তিতে বিজয়-রাশমিকা

২৬ ফেব্রুয়ারি উদয়পুরে রাজকীয় কায়দায় বিয়ে করেছেন বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মান্দানা। বিয়ের পর থেকে একের পর এক অনুষ্ঠান ও পূজাপাঠে মেতে উঠেছেন নবদম্পতি। বিভিন্ন মন্দিরে দান-সেবা করা, শহরজুড়ে ভক্তিভাব দেখানো-সবই নজর কাড়ছে অনুরাগীদের। সম্প্রতি উদ্‌যাপিত বিয়ের মাসপূর্তিতে আবারও নজর কেড়েছেন তারা। বন্ধুদের সঙ্গে থাইল্যান্ড সফর শেষে অনন্তপুরমে ফিরে নবদম্পতি পূজার জন্য মন্দিরে যান। রাশমিকা পরেছিলেন চিকন কাজ করা কুর্তি ও জিন্স, গলায় মঙ্গলসূত্র, আর বিজয় ছিলেন পাজামা-পাঞ্জাবিতে। সকালে মন্দির চত্বরে ভিড় জমতে শুরু করে অনুরাগীদের। কেউ কেউ তাদের এক মুহূর্তের জন্য ছুঁতে চাইছিলেন। সেই সময় হুড়োহুড়ি ঠেকাতে বিজয় আড়াল করে পিছন থেকে রাশমিকাকে জাপটে ধরেন। বিজয়ের হাত ধরে ধীরে ধীরে পা ফেলে মন্দিরের ভেতরে প্রবেশ করেন রাশমিকা। অনুরাগীদের উচ্ছ্বাস এমন পর্যায়ে পৌঁছায় যে নবদম্পতির চারপাশে এক রকম উত্তেজনার স্রোত তৈরি হয়। আরও পড়ুন:‘ধুরন্ধর ২’ ঘিরে নতুন বিতর্ক আবারও কি বিয়ের জন্য পাত্র খুঁজছেন মালাইকা?  পূজা শেষে তারা মন্দির ঘুরে দেখেন এবং অনুরাগীদের সঙ্গে ছবি তোলেন। নবদম্পতি সকলকে অভিবাদনও জানান। দর্শকরা তাদের সর

পূজা দিতে গিয়ে ভক্তদের ঢলে বিপত্তিতে বিজয়-রাশমিকা

২৬ ফেব্রুয়ারি উদয়পুরে রাজকীয় কায়দায় বিয়ে করেছেন বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মান্দানা। বিয়ের পর থেকে একের পর এক অনুষ্ঠান ও পূজাপাঠে মেতে উঠেছেন নবদম্পতি। বিভিন্ন মন্দিরে দান-সেবা করা, শহরজুড়ে ভক্তিভাব দেখানো-সবই নজর কাড়ছে অনুরাগীদের।

সম্প্রতি উদ্‌যাপিত বিয়ের মাসপূর্তিতে আবারও নজর কেড়েছেন তারা। বন্ধুদের সঙ্গে থাইল্যান্ড সফর শেষে অনন্তপুরমে ফিরে নবদম্পতি পূজার জন্য মন্দিরে যান। রাশমিকা পরেছিলেন চিকন কাজ করা কুর্তি ও জিন্স, গলায় মঙ্গলসূত্র, আর বিজয় ছিলেন পাজামা-পাঞ্জাবিতে।

সকালে মন্দির চত্বরে ভিড় জমতে শুরু করে অনুরাগীদের। কেউ কেউ তাদের এক মুহূর্তের জন্য ছুঁতে চাইছিলেন। সেই সময় হুড়োহুড়ি ঠেকাতে বিজয় আড়াল করে পিছন থেকে রাশমিকাকে জাপটে ধরেন। বিজয়ের হাত ধরে ধীরে ধীরে পা ফেলে মন্দিরের ভেতরে প্রবেশ করেন রাশমিকা। অনুরাগীদের উচ্ছ্বাস এমন পর্যায়ে পৌঁছায় যে নবদম্পতির চারপাশে এক রকম উত্তেজনার স্রোত তৈরি হয়।

আরও পড়ুন:
‘ধুরন্ধর ২’ ঘিরে নতুন বিতর্ক 
আবারও কি বিয়ের জন্য পাত্র খুঁজছেন মালাইকা? 

পূজা শেষে তারা মন্দির ঘুরে দেখেন এবং অনুরাগীদের সঙ্গে ছবি তোলেন। নবদম্পতি সকলকে অভিবাদনও জানান। দর্শকরা তাদের সরল, আন্তরিক ও ভক্তিভাবপূর্ণ আচরণ দেখে আপ্লুত হন। উদয়পুরে মাসপূর্তির এই দিনটিতে নবদম্পতির মন্দিরে পুজো ও ভক্তদের উচ্ছ্বাস যেন এক মধুর মুহূর্ত হয়ে দাঁড়িয়েছে।

এমএমএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow