পূর্ণমন্ত্রী হিসেবে ডাক পেলেন আসাদুল হাবিব দুলু

বিএনপি সরকারের মন্ত্রিসভায় শপথগ্রহণের জন্য ডাক পেয়েছেন লালমনিরহাট-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে জেলা বিএনপির তথ্য ও প্রচার সম্পাদক আবুল বাসার সুমন এক ফেসবুক পোস্ট থেকে এ তথ্য জানা গেছে। সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর তিনি মোবাইলফোনে এ সংক্রান্ত কল পেয়েছেন বলে স্ট্যাটাসে উল্লেখ করা হয়। তবে তিনি কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। উল্লেখ্য, ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর আসাদুল হাবিব দুলু তৎকালীন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়-এর উপমন্ত্রীর দায়িত্ব পালন করেন। রাজনৈতিক অঙ্গনে তিনি দীর্ঘদিন ধরে সক্রিয়। বর্তমানে তিনি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) এবং লালমনিরহাট জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন। তিস্তা নদী রক্ষা আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়কারী হিসেবে তার নেতৃত্ব দেশ-বিদেশে আলোড়ন সৃষ্টি করে। তিস্তা নদী-কেন্দ্রিক ওই আন্দোলন উত্তরাঞ্চলের মানুষের স্বার্থরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে দলীয় নেতাকর্মীরা মনে করেন। এদিকে পূর্

পূর্ণমন্ত্রী হিসেবে ডাক পেলেন আসাদুল হাবিব দুলু

বিএনপি সরকারের মন্ত্রিসভায় শপথগ্রহণের জন্য ডাক পেয়েছেন লালমনিরহাট-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে জেলা বিএনপির তথ্য ও প্রচার সম্পাদক আবুল বাসার সুমন এক ফেসবুক পোস্ট থেকে এ তথ্য জানা গেছে।

সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর তিনি মোবাইলফোনে এ সংক্রান্ত কল পেয়েছেন বলে স্ট্যাটাসে উল্লেখ করা হয়। তবে তিনি কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

উল্লেখ্য, ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর আসাদুল হাবিব দুলু তৎকালীন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়-এর উপমন্ত্রীর দায়িত্ব পালন করেন। রাজনৈতিক অঙ্গনে তিনি দীর্ঘদিন ধরে সক্রিয়। বর্তমানে তিনি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) এবং লালমনিরহাট জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন।

তিস্তা নদী রক্ষা আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়কারী হিসেবে তার নেতৃত্ব দেশ-বিদেশে আলোড়ন সৃষ্টি করে। তিস্তা নদী-কেন্দ্রিক ওই আন্দোলন উত্তরাঞ্চলের মানুষের স্বার্থরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে দলীয় নেতাকর্মীরা মনে করেন।

এদিকে পূর্ণ মন্ত্রী হিসেবে তার সম্ভাব্য দায়িত্ব নিয়ে লালমনিরহাটসহ উত্তরাঞ্চলে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। আনুষ্ঠানিক ঘোষণা এলে বিষয়টি স্পষ্ট হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মহসীন ইসলাম শাওন/এনএইচআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow