পূর্ব প্রশান্ত মহাসাগরে মার্কিন হামলা, নিহত ৩

পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পাচারের সঙ্গে জড়িত একটি জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এতে তিনজন নিহত হয়েছেন। খবর আনাদোলু এজেন্সির।  যুক্তরাষ্ট্রের দক্ষিণ কমান্ড (সাউথকম) রোববার (২৬ এপ্রিল) রাতে এক বিবৃতিতে জানায়, ওই দিনই এই অভিযান পরিচালনা করা হয়। বিবৃতিতে বলা হয়, সাউথকম কমান্ডার ফ্রান্সিস এল. ডোনোভানের নির্দেশনায় যৌথ টাস্কফোর্স ‘সাউদার্ন স্পিয়ার’ একটি প্রাণঘাতী হামলা চালায়। মাদক পাচারের সঙ্গে জড়িত জাহাজকে লক্ষ্য করে হামলাটি পরিচালিত হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিশ্চিত হওয়া যায়, জাহাজটি পরিচিত মাদক পাচার রুটে চলাচল করছিল এবং পাচার কার্যক্রমে জড়িত ছিল। এতে তিনজন পুরুষ নিহত হন, যাদের ‘নারকো-সন্ত্রাসী’ হিসেবে উল্লেখ করা হয়েছে। অভিযানে কোনো মার্কিন সেনা সদস্য হতাহত হয়নি বলে জানিয়েছে সাউথকম। তবে হামলার সুনির্দিষ্ট স্থান, জাহাজের ধরন বা সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

পূর্ব প্রশান্ত মহাসাগরে মার্কিন হামলা, নিহত ৩

পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পাচারের সঙ্গে জড়িত একটি জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এতে তিনজন নিহত হয়েছেন। খবর আনাদোলু এজেন্সির। 

যুক্তরাষ্ট্রের দক্ষিণ কমান্ড (সাউথকম) রোববার (২৬ এপ্রিল) রাতে এক বিবৃতিতে জানায়, ওই দিনই এই অভিযান পরিচালনা করা হয়।

বিবৃতিতে বলা হয়, সাউথকম কমান্ডার ফ্রান্সিস এল. ডোনোভানের নির্দেশনায় যৌথ টাস্কফোর্স ‘সাউদার্ন স্পিয়ার’ একটি প্রাণঘাতী হামলা চালায়। মাদক পাচারের সঙ্গে জড়িত জাহাজকে লক্ষ্য করে হামলাটি পরিচালিত হয়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিশ্চিত হওয়া যায়, জাহাজটি পরিচিত মাদক পাচার রুটে চলাচল করছিল এবং পাচার কার্যক্রমে জড়িত ছিল। এতে তিনজন পুরুষ নিহত হন, যাদের ‘নারকো-সন্ত্রাসী’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

অভিযানে কোনো মার্কিন সেনা সদস্য হতাহত হয়নি বলে জানিয়েছে সাউথকম। তবে হামলার সুনির্দিষ্ট স্থান, জাহাজের ধরন বা সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow