পৃথিবীতে সবচেয়ে বেশি খাওয়া ফলের উপকারিতা জানুন
পৃথিবীতে প্রতিদিন কোটি কোটি মানুষ ফল খেয়ে থাকে। আপেল, আঙুর, কমলা কিংবা নাশপাতির মতো জনপ্রিয় ফল থাকলেও বিশ্বব্যাপী পরিসংখ্যান বলছে, সবচেয়ে বেশি খাওয়া ফল কোনো দামি বা বিলাসবহুল ফল নয় খুবই সাধারণ একটি ফল-কলা। সহজলভ্যতা, কম দাম এবং উচ্চ পুষ্টিগুণের কারণে কলা বিশ্বজুড়ে মানুষের দৈনন্দিন খাদ্যতালিকায় বিশেষ স্থান দখল করে আছে। কলা কেন সবচেয়ে জনপ্রিয় ফল? কলা এমন একটি ফল যা প্রায় সব বয়সের মানুষই সহজে খেতে পারে। শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবার জন্য এটি নিরাপদ এবং সহজপাচ্য। এটি খেতে আলাদা প্রস্তুতির প্রয়োজন হয় না, ফলে ব্যস্ত জীবনে দ্রুত শক্তি পাওয়ার একটি আদর্শ খাবার হিসেবে বিবেচিত হয়। বিশ্বজুড়ে কলার জনপ্রিয়তার অন্যতম প্রধান কারণ হলো এর সারা বছর সহজলভ্যতা। অন্যান্য অনেক ফল মৌসুমি হলেও কলা প্রায় সব সময়ই বাজারে পাওয়া যায়। ফলে এটি নিয়মিত খাদ্য তালিকায় রাখা খুব সহজ। কলা পুষ্টিগুণ কলায় রয়েছে পটাশিয়াম, কার্বোহাইড্রেট, ফাইবার এবং ভিটামিন বি৬-এর মতো গুরুত্বপূর্ণ উপাদান। এসব উপাদান শরীরকে তাৎক্ষণিক শক্তি জোগাতে সাহায্য করে। বিশেষ করে যারা নিয়মিত ব্যায়াম করেন, ক্রীড়াবিদ বা ফিটনেস সচেতন মানুষদের জন্য
পৃথিবীতে প্রতিদিন কোটি কোটি মানুষ ফল খেয়ে থাকে। আপেল, আঙুর, কমলা কিংবা নাশপাতির মতো জনপ্রিয় ফল থাকলেও বিশ্বব্যাপী পরিসংখ্যান বলছে, সবচেয়ে বেশি খাওয়া ফল কোনো দামি বা বিলাসবহুল ফল নয় খুবই সাধারণ একটি ফল-কলা।
সহজলভ্যতা, কম দাম এবং উচ্চ পুষ্টিগুণের কারণে কলা বিশ্বজুড়ে মানুষের দৈনন্দিন খাদ্যতালিকায় বিশেষ স্থান দখল করে আছে।
কলা কেন সবচেয়ে জনপ্রিয় ফল?
কলা এমন একটি ফল যা প্রায় সব বয়সের মানুষই সহজে খেতে পারে। শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবার জন্য এটি নিরাপদ এবং সহজপাচ্য। এটি খেতে আলাদা প্রস্তুতির প্রয়োজন হয় না, ফলে ব্যস্ত জীবনে দ্রুত শক্তি পাওয়ার একটি আদর্শ খাবার হিসেবে বিবেচিত হয়।
বিশ্বজুড়ে কলার জনপ্রিয়তার অন্যতম প্রধান কারণ হলো এর সারা বছর সহজলভ্যতা। অন্যান্য অনেক ফল মৌসুমি হলেও কলা প্রায় সব সময়ই বাজারে পাওয়া যায়। ফলে এটি নিয়মিত খাদ্য তালিকায় রাখা খুব সহজ।
কলা পুষ্টিগুণ
কলায় রয়েছে পটাশিয়াম, কার্বোহাইড্রেট, ফাইবার এবং ভিটামিন বি৬-এর মতো গুরুত্বপূর্ণ উপাদান। এসব উপাদান শরীরকে তাৎক্ষণিক শক্তি জোগাতে সাহায্য করে। বিশেষ করে যারা নিয়মিত ব্যায়াম করেন, ক্রীড়াবিদ বা ফিটনেস সচেতন মানুষদের জন্য কলা বেশ উপকারী একটি ফল। ব্যায়ামের আগে বা পরে কলা খাওয়া খেয়ে থাকেন। এটি শরীরকে দ্রুত এনার্জি দেয় এবং ক্লান্তি দূর করতে সাহায্য করে। সহজে হজমযোগ্য হওয়ায় এটি পেটের ওপর চাপ ফেলে না এবং দ্রুত শক্তি পুনরুদ্ধারে সাহায্য করে।
স্বাস্থ্য উপকারিতা
কলার পুষ্টিগুণ শরীরের জন্য নানা দিক থেকে উপকারী। এটি হজমে সাহায্য করে, পেট ভরা রাখতে সহায়তা করে এবং দ্রুত শক্তি জোগায়। এছাড়া কলায় থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে এবং হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে।
অনেক ফল মৌসুমভিত্তিক হলেও কলা সারা বছরই পাওয়া যায়। তাই এটি মানুষের দৈনন্দিন খাদ্য তালিকায় স্থায়ীভাবে জায়গা করে নিয়েছে। ফলের দোকান, সুপারমার্কেট কিংবা রাস্তার বাজারে ও কলা সহজেই পাওয়া যায়।
শুধু ফল হিসেবে নয়, কলা বিভিন্ন খাবার তৈরিতেও ব্যবহৃত হয়। স্মুদি, মিল্কশেক, কেক, আইসক্রিম, চিপস এবং বেকারি আইটেমে কলার ব্যবহার খুবই জনপ্রিয়। শিশুদের খাবার তৈরিতেও কলা একটি গুরুত্বপূর্ণ উপাদান।
এশিয়ার কিছু দেশে কাঁচা কলা রান্না করে সবজি হিসেবেও খাওয়া হয়, যা তাদের ঐতিহ্যবাহী রান্নার অংশ।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, ক্লিভল্যান্ড ক্লিনিক
- আরও পড়ুন:
গরমে অতিরিক্ত ঘাম শরীরের জন্য বিপজ্জনক হতে পারে
বাহির থেকে এসে সরাসরি এসিতে বসছেন, হতে পারে ফুসফুসে সমস্যা
এসএকেওয়াই
What's Your Reaction?