পৃথিবী থেকে মানুষের সবচেয়ে দূরে ভ্রমণের রেকর্ড ভেঙেছে আর্টেমিস-২

পৃথিবী থেকে মানুষের সবচেয়ে দূরে ভ্রমণের রেকর্ড ভেঙেছে নাসার আর্টেমিস-২ মিশন। ওরিয়ন মহাকাশযানে থাকা চার নভোচারী সোমবার (৬ এপ্রিল) গ্রিনিচ মান সময় ১৫টা ৫৮ মিনিটে ৪ লাখ ১৭১ কিলোমিটার রেকর্ড পথ অতিক্রম করেন। এর আগে ১৯৭০ সালে অ্যাপোলো ১৩ এর এক মিশনের মাধ্যমে এ রেকর্ড তৈরি হয়েছিল, যা আজ ভাঙলো আর্টেমিস-২। আরও পড়ুনশান্তি প্রস্তাব নিয়ে ‘রাতভর’ যোগাযোগ পাকিস্তানের সেনাপ্রধানের মে মাসেই ১৫০ ডলার ছাড়াতে পারে তেলের দাম, বিশ্বজুড়ে মন্দার শঙ্কা  চাঁদের দূরবর্তী পাশ ঘুরে ভ্রমণরত এই মিশনটি গ্রিনিচ মান সময় ২৩টা ৭ মিনিটে পৃথিবী থেকে প্রায় ৪ লাখ ৬ হাজার ৭৮৮ কিলোমিটার সর্বোচ্চ দূরত্বে পৌঁছানোর কথা রয়েছে। মিশনটি চাঁদের চারপাশে একটি ফ্লাইবাই (নিকট দিয়ে ঘুরে যাওয়া) সম্পন্ন করবে, যে সময় নভোচারীরা ৬ ঘণ্টারও বেশি সময় ধরে চাঁদের পৃষ্ঠের বৈশিষ্ট্য বিশ্লেষণ ও নথিভুক্ত করবেন। এরপর ওরিয়ন ক্যাপসুল ‘ফ্রি-রিটার্ন ট্রাজেক্টরি’ পৃথিবীর দিকে ফিরে আসবে। কেএসআর/

পৃথিবী থেকে মানুষের সবচেয়ে দূরে ভ্রমণের রেকর্ড ভেঙেছে আর্টেমিস-২

পৃথিবী থেকে মানুষের সবচেয়ে দূরে ভ্রমণের রেকর্ড ভেঙেছে নাসার আর্টেমিস-২ মিশন। ওরিয়ন মহাকাশযানে থাকা চার নভোচারী সোমবার (৬ এপ্রিল) গ্রিনিচ মান সময় ১৫টা ৫৮ মিনিটে ৪ লাখ ১৭১ কিলোমিটার রেকর্ড পথ অতিক্রম করেন।

এর আগে ১৯৭০ সালে অ্যাপোলো ১৩ এর এক মিশনের মাধ্যমে এ রেকর্ড তৈরি হয়েছিল, যা আজ ভাঙলো আর্টেমিস-২।

আরও পড়ুন
শান্তি প্রস্তাব নিয়ে ‘রাতভর’ যোগাযোগ পাকিস্তানের সেনাপ্রধানের 
মে মাসেই ১৫০ ডলার ছাড়াতে পারে তেলের দাম, বিশ্বজুড়ে মন্দার শঙ্কা 

চাঁদের দূরবর্তী পাশ ঘুরে ভ্রমণরত এই মিশনটি গ্রিনিচ মান সময় ২৩টা ৭ মিনিটে পৃথিবী থেকে প্রায় ৪ লাখ ৬ হাজার ৭৮৮ কিলোমিটার সর্বোচ্চ দূরত্বে পৌঁছানোর কথা রয়েছে।

মিশনটি চাঁদের চারপাশে একটি ফ্লাইবাই (নিকট দিয়ে ঘুরে যাওয়া) সম্পন্ন করবে, যে সময় নভোচারীরা ৬ ঘণ্টারও বেশি সময় ধরে চাঁদের পৃষ্ঠের বৈশিষ্ট্য বিশ্লেষণ ও নথিভুক্ত করবেন। এরপর ওরিয়ন ক্যাপসুল ‘ফ্রি-রিটার্ন ট্রাজেক্টরি’ পৃথিবীর দিকে ফিরে আসবে।

কেএসআর/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow