পেরুর নতুন প্রেসিডেন্ট হোসে মারিয়া বালকাজার

পেরুতে রাজনৈতিক অস্থিরতার মধ্যেই দেশটির নতুন প্রেসিডেন্ট হয়েছেন হোসে মারিয়া বালকাজার। বুধবার (১৮ ফেব্রুয়ারি) কংগ্রেস গভীর রাতে তাকে নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করে। এর মধ্য দিয়ে গত এক দশকে তিনি দেশটির অষ্টম প্রেসিডেন্ট হলেন। বার্তাসংস্থা এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  ৮৩ বছর বয়সী সাবেক বিচারক বালকাজার বামপন্থি দল পেরু লিবরের প্রতিনিধি। ১৩০ সদস্যের কংগ্রেসে তিনি তিন প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে সংখ্যাগরিষ্ঠ ভোটে নির্বাচিত হন। প্রতিবেদনে বলা হয়েছে, রাজনৈতিক টানাপোড়েনের কারণে পেরুতে প্রেসিডেন্ট পরিবর্তন যেন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। সংবিধানের ‘স্থায়ী নৈতিক অক্ষমতা’ সংক্রান্ত ধারার বিস্তৃত ব্যাখ্যা ব্যবহার করে আইনপ্রণেতারা প্রায়ই ক্ষমতাসীন প্রেসিডেন্টদের অপসারণ করেছেন। ভোটাভুটির পর কংগ্রেসের প্রেসিডেন্ট ফারনান্দ রোসপিগলিওসি বালকাজারকে শপথ বাক্য পাঠ করান। তিনি আগামী পাঁচ মাস দায়িত্ব পালন করবেন এবং এরপর নির্বাচনে বিজয়ী নতুন প্রেসিডেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। আগামী ১২ এপ্রিল পেরুর নাগরিকরা নতুন প্রেসিডেন্ট ও আইনসভা সদস্য নির্বাচন করবেন। কোনো প্রার্থী ৫০

পেরুর নতুন প্রেসিডেন্ট হোসে মারিয়া বালকাজার

পেরুতে রাজনৈতিক অস্থিরতার মধ্যেই দেশটির নতুন প্রেসিডেন্ট হয়েছেন হোসে মারিয়া বালকাজার। বুধবার (১৮ ফেব্রুয়ারি) কংগ্রেস গভীর রাতে তাকে নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করে। এর মধ্য দিয়ে গত এক দশকে তিনি দেশটির অষ্টম প্রেসিডেন্ট হলেন।

বার্তাসংস্থা এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

৮৩ বছর বয়সী সাবেক বিচারক বালকাজার বামপন্থি দল পেরু লিবরের প্রতিনিধি। ১৩০ সদস্যের কংগ্রেসে তিনি তিন প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে সংখ্যাগরিষ্ঠ ভোটে নির্বাচিত হন।

প্রতিবেদনে বলা হয়েছে, রাজনৈতিক টানাপোড়েনের কারণে পেরুতে প্রেসিডেন্ট পরিবর্তন যেন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। সংবিধানের ‘স্থায়ী নৈতিক অক্ষমতা’ সংক্রান্ত ধারার বিস্তৃত ব্যাখ্যা ব্যবহার করে আইনপ্রণেতারা প্রায়ই ক্ষমতাসীন প্রেসিডেন্টদের অপসারণ করেছেন।

ভোটাভুটির পর কংগ্রেসের প্রেসিডেন্ট ফারনান্দ রোসপিগলিওসি বালকাজারকে শপথ বাক্য পাঠ করান। তিনি আগামী পাঁচ মাস দায়িত্ব পালন করবেন এবং এরপর নির্বাচনে বিজয়ী নতুন প্রেসিডেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। আগামী ১২ এপ্রিল পেরুর নাগরিকরা নতুন প্রেসিডেন্ট ও আইনসভা সদস্য নির্বাচন করবেন। কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট না পেলে শীর্ষ দুই প্রার্থী জুনে রানঅফ নির্বাচনে অংশ নেবেন।

বালকাজার সাংবাদিকদের বলেন, আসন্ন নির্বাচন ‘প্রশ্নাতীত’ ও স্বচ্ছ করতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। একই সঙ্গে ব্যবসায়ীদের নিশ্চিন্ত পরিবেশ দিতে দেশের সামষ্টিক অর্থনৈতিক নীতি ও স্থিতিশীল মুদ্রানীতি অব্যাহত থাকবে। তিনি সংগঠিত অপরাধ দমনে নতুন করে জোর দেওয়ার কথাও জানান।

এর আগে মঙ্গলবার কংগ্রেস অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট জোস জেরিকে দুর্নীতির অভিযোগে অপসারণ করে। চলতি কংগ্রেস ২০২১ সালে কার্যক্রম শুরু করার পর থেকে এখন পর্যন্ত তিন রাষ্ট্রপ্রধানকে অভিশংসনের মাধ্যমে অপসারণ করেছে।

জেরির বিরুদ্ধে চীনা ব্যবসায়ীদের, এমনকি এক রাষ্ট্রীয় ঠিকাদারের সঙ্গে গোপন বৈঠকের অভিযোগ ওঠে। যদিও তিনি দাবি করেন, এটি ছিল কেবল একটি পেরু-চীন উৎসব আয়োজনের সমন্বয় বৈঠক। দেশটির পাবলিক প্রসিকিউটরস অফিস জেরির বিরুদ্ধে ব্যক্তিগত স্বার্থে অবৈধ প্রভাব খাটানো ও রাষ্ট্রের ক্ষতি সাধনের অভিযোগে প্রাথমিক তদন্ত শুরু করেছে।

এপি জানিয়েছে, নতুন প্রেসিডেন্টের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে রয়েছে হত্যা ও চাঁদাবাজির ঊর্ধ্বগতি, যা ক্ষুদ্র ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষদের ওপর মারাত্মক প্রভাব ফেলছে। বিভিন্ন রাজনৈতিক দল ইতোমধ্যে স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার দাবি জানিয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow