পোলিং-এজেন্টদের হুমকির অভিযোগ জামায়াত প্রার্থীর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে পোলিং এজেন্টদের হুমকি, প্রচারণায় বাধা এবং নির্দিষ্ট কিছু কেন্দ্রে ভোট ডাকাতির পরিকল্পনার অভিযোগ তুলেছেন ১১ দলীয় জোটের জামায়াত প্রার্থী মু. গোলাম কিবরিয়া ভিপি। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে নালিতাবাড়ী পৌরশহরের প্রধান নির্বাচনি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই আশঙ্কার কথা জানান। মু. গোলাম কিবরিয়া ভিপি অভিযোগ করে বলেন, নালিতাবাড়ীর বিভিন্ন এলাকায় ভোট গ্রহণের দিন তাদের নির্ধারিত পোলিং এজেন্টদের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছে বিরোধী পক্ষ। ইতোমধ্যে এই ভয়ে কয়েকজন পোলিং এজেন্টকে পরিবর্তন করতে হয়েছে। এছাড়া মঙ্গলবার সব ধরনের প্রচার প্রচারণা নিষিদ্ধ থাকলেও বিরোধী পক্ষ উঠান বৈঠকের মাধ্যমে তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এমনকি গ্রামে গিয়ে ভোটারদের মাঝে পান বিতরণের মাধ্যমে কালো টাকা ছড়ানো হচ্ছে। তিনি বলেন, উপজেলার বিভিন্ন স্থানে ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলেছে বিরোধী পক্ষ। এসব বিষয়ে চলমান নির্বাচনি কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা করছেন তারা। এছাড়া নকলার চন্দ্রকোনাসহ চরাঞ্চলের কয়েকটি ইউনিয়নে ভোট ডাকাতি করবে তারা, প্রস্তুতিও নিয়ে

পোলিং-এজেন্টদের হুমকির অভিযোগ জামায়াত প্রার্থীর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে পোলিং এজেন্টদের হুমকি, প্রচারণায় বাধা এবং নির্দিষ্ট কিছু কেন্দ্রে ভোট ডাকাতির পরিকল্পনার অভিযোগ তুলেছেন ১১ দলীয় জোটের জামায়াত প্রার্থী মু. গোলাম কিবরিয়া ভিপি।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে নালিতাবাড়ী পৌরশহরের প্রধান নির্বাচনি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই আশঙ্কার কথা জানান।

মু. গোলাম কিবরিয়া ভিপি অভিযোগ করে বলেন, নালিতাবাড়ীর বিভিন্ন এলাকায় ভোট গ্রহণের দিন তাদের নির্ধারিত পোলিং এজেন্টদের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছে বিরোধী পক্ষ। ইতোমধ্যে এই ভয়ে কয়েকজন পোলিং এজেন্টকে পরিবর্তন করতে হয়েছে। এছাড়া মঙ্গলবার সব ধরনের প্রচার প্রচারণা নিষিদ্ধ থাকলেও বিরোধী পক্ষ উঠান বৈঠকের মাধ্যমে তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এমনকি গ্রামে গিয়ে ভোটারদের মাঝে পান বিতরণের মাধ্যমে কালো টাকা ছড়ানো হচ্ছে।

তিনি বলেন, উপজেলার বিভিন্ন স্থানে ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলেছে বিরোধী পক্ষ। এসব বিষয়ে চলমান নির্বাচনি কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা করছেন তারা। এছাড়া নকলার চন্দ্রকোনাসহ চরাঞ্চলের কয়েকটি ইউনিয়নে ভোট ডাকাতি করবে তারা, প্রস্তুতিও নিয়েছে; এমন তথ্যও এসেছে। তাই তিনি এসব কার্যকলাপের বিরুদ্ধে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তাদের প্রতি অনুরোধ জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শেরপুর জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য মো. মাহফুজুর রহমান, নালিতাবাড়ী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. আফসার উদ্দিন, সেক্রেটারি মো. শাহাদাত হোসেন বিএসসি, নালিতাবড়ী উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মো. আব্দুল করিম আকন্দ, সহ-সভাপতি মুফতি মো. আব্দুস সবুর ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নালিতাবাড়ী উপজেলা শাখার সভাপতি আবু সিনা মোহাম্মদ জোবায়েরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

তবে এসব অভিযোগ অস্বীকার করে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীর নির্বাচনি পরিচালনা কমিটির নালিতাবাড়ীর নির্বাহী প্রধান ভিপি আনোয়ার বলেন, শেরপুর-২ আসনের জামায়াত প্রার্থী গোলাম কিবরিয়া ভিপির এসব তথ্য পুরোপুরি উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন। নির্বাচনে নিশ্চিত পরাজয়ের আশঙ্কায় মিথ্যা অপপ্রচার ও গুজব ছড়িয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টায় লিপ্ত আছেন।

মো. নাঈম ইসলাম/কেএইচকে/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow