পোস্টাল ব্যালট নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান ইসির

পোস্টাল ব্যালটের ফলাফল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো নানা ধরনের গুজব ও বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)। সংস্থাটি স্পষ্ট করে জানিয়েছে, নির্ধারিত সময়ের আগে পোস্টাল ভোটের ফল জানার কোনো সুযোগ নেই। এ বিষয়ে যেকোনো ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে গুজবে কান না দেওয়ার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে ইসি। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানায় নির্বাচন কমিশন (ইসি)। ইসি জানায়, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্টাল ভোটের ফলাফল সংক্রান্ত নানা ধরনের বিভ্রান্তিমূলক অপপ্রচারের প্রসঙ্গে জানানো যাচ্ছে যে, পোস্টাল ব্যালট পেপার নির্বাচনের দিন বিকাল ৪:৩০ ঘটিকার পরে নিয়মিত ভোট গণনার সময় একই সাথে গণনা করা হবে। উল্লেখিত সময়সীমার পূর্বে ভোটের ফলাফল জানার কোন সুযোগ নেই। অতএব, এতদসংক্রান্ত যেকোন ধরনের মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য জনসাধারণকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

পোস্টাল ব্যালট নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান ইসির

পোস্টাল ব্যালটের ফলাফল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো নানা ধরনের গুজব ও বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)। সংস্থাটি স্পষ্ট করে জানিয়েছে, নির্ধারিত সময়ের আগে পোস্টাল ভোটের ফল জানার কোনো সুযোগ নেই। এ বিষয়ে যেকোনো ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে গুজবে কান না দেওয়ার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে ইসি।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানায় নির্বাচন কমিশন (ইসি)।

ইসি জানায়, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্টাল ভোটের ফলাফল সংক্রান্ত নানা ধরনের বিভ্রান্তিমূলক অপপ্রচারের প্রসঙ্গে জানানো যাচ্ছে যে, পোস্টাল ব্যালট পেপার নির্বাচনের দিন বিকাল ৪:৩০ ঘটিকার পরে নিয়মিত ভোট গণনার সময় একই সাথে গণনা করা হবে। উল্লেখিত সময়সীমার পূর্বে ভোটের ফলাফল জানার কোন সুযোগ নেই। অতএব, এতদসংক্রান্ত যেকোন ধরনের মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য জনসাধারণকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow