পোস্টাল ভোট নিয়ে ‘গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি’, যা জানাল ইসি 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ভোটের বিষয়ে ‘গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি’ জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিডি অ্যাপের মাধ্যমে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভোটারদের পোস্টাল ব্যালট অবশ্যই বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে পাঠাতে হবে। প্রতিটি পোস্টাল ব্যালটে ইউনিক কিউআর কোড সংযুক্ত থাকবে এবং এর জন্য বিশেষ ট্র্যাকিং ব্যবস্থাও রাখা হয়েছে। ডাক বিভাগের নির্ধারিত চ্যানেল ছাড়া অন্য কোনো মাধ্যমে পাঠানো ব্যালট রিটার্নিং কর্মকর্তারা গ্রহণ করবেন না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। ইসি জানিয়েছে, পোস্টাল ভোটের সুবিধা পাবেন তিন শ্রেণির ভোটার। তারা হলেন— সরকারি চাকরিজীবী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং কারাবন্দি কয়েদিরা। এছাড়া প্রবাসী বাংলাদেশিরাও পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। এ পর্যন্ত ১৫ লাখ ৩৩ হাজার নাগরিক পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন বলে জানানো হয়েছে। রিটার্নিং কর্মকর্তারা জানিয়েছেন, ভোটের দিন আগামী ১২ ফেব্রুয়ারি বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত যেসব পোস্টাল ব্যালট পৌঁছাবে, সেগুলো গণনার আওতায় আসবে। নির্ধারিত সময়ের পর পৌঁছানো ব্যালট বাতিল বলে গণ্য হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow