বিএনপির বিদ্রোহী প্রার্থীকে শোকজ
জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে সংসদ সদস্য পদে বিএনপির বিদ্রোহী প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী শুভকে নির্বাচনী মিছিলে ড্রোন ক্যামেরা ব্যবহার করার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করা হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত সিভিল জজ আরিফ হোসাইন এ নোটিশ দেন। সাদিকুর রহমান সিদ্দিকী শুভ মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। পরে দলীয় শৃঙ্খলা ভঙের অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। নোটিশ সূত্রে জানা গেছে, গত ৩০ জানুয়ারি বিকেলে মাদারগঞ্জ হাওয়াই রোড থেকে থানা মোড় পর্যন্ত কর্মী-সমর্থকদের নিয়ে একটি মিছিল করেন সাদিকুর রহমান সিদ্দিকী শুভ। ওই মিছিলে ড্রোন ক্যামেরা ব্যবহার করা হয়। এ ঘটনায় গত ১ ফেব্রুয়ারি মেলান্দহ হাজরাবাড়ী পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মুসা মিয়া একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগটি যাচাই করে নির্বাচনী অনুসন্ধান কমিটি প্রাথমিকভাবে এর সত্যতা পায়। সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০২৫-এর বিধি ৯(চ) অনুযায়ী নির্বাচনী প্রচার ও ভোটগ্রহণের সময় কোনো প্রকার ড্রোন, কোয
জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে সংসদ সদস্য পদে বিএনপির বিদ্রোহী প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী শুভকে নির্বাচনী মিছিলে ড্রোন ক্যামেরা ব্যবহার করার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করা হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত সিভিল জজ আরিফ হোসাইন এ নোটিশ দেন।
সাদিকুর রহমান সিদ্দিকী শুভ মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। পরে দলীয় শৃঙ্খলা ভঙের অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।
নোটিশ সূত্রে জানা গেছে, গত ৩০ জানুয়ারি বিকেলে মাদারগঞ্জ হাওয়াই রোড থেকে থানা মোড় পর্যন্ত কর্মী-সমর্থকদের নিয়ে একটি মিছিল করেন সাদিকুর রহমান সিদ্দিকী শুভ। ওই মিছিলে ড্রোন ক্যামেরা ব্যবহার করা হয়। এ ঘটনায় গত ১ ফেব্রুয়ারি মেলান্দহ হাজরাবাড়ী পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মুসা মিয়া একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগটি যাচাই করে নির্বাচনী অনুসন্ধান কমিটি প্রাথমিকভাবে এর সত্যতা পায়। সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০২৫-এর বিধি ৯(চ) অনুযায়ী নির্বাচনী প্রচার ও ভোটগ্রহণের সময় কোনো প্রকার ড্রোন, কোয়াডকপ্টার বা এ ধরনের যন্ত্র ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। ফলে ওই মিছিলে ড্রোন ক্যামেরা ব্যবহার করা আচরণ বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করা হয়েছে।
নোটিশে আরও বলা হয়, অভিযোগের পরিপ্রেক্ষিতে কেন তার বিরুদ্ধে নির্বাচন কমিশন বরাবর সুপারিশসহ প্রতিবেদন পাঠানো হবে না— সে বিষয়ে আগামী ৫ ফেব্রুয়ারি বেলা ১১টায় কমিটির কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদান করতে নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে সাদিকুর রহমান সিদ্দিকী শুভ বলেন, আমরা নিজেরা কোনো ড্রোন ব্যবহার করিনি। কোনো সাংবাদিক যদি তাদের পেশাগত প্রয়োজনে ড্রোন ব্যবহার করে থাকেন, তা আমাদের অজানা ছিল। আগে থেকে আমরা কাউকে ড্রোন ব্যবহারের জন্য বলিনি।
What's Your Reaction?