প্যানেল চেয়ারম্যানসহ গ্রেপ্তার ২
মানিকগঞ্জের হরিরামপুরে আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধের একটি মামলায় সাবেক ছাত্রদল নেতা, প্যানেল চেয়ারম্যানসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১১ এপ্রিল) সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন হরিরামপুর থানা ওসি মুহাম্মদ আফজাল হোসেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— উপজেলার গালা ইউনিয়নের কালোই গ্রামের জুলমত প্রামাণিকের ছেলে মো. আলী হোসেন (৩৭) এবং ঘিওর উপজেলার নালী ইউনিয়নের মাইন উদ্দীন গাজীর ছেলে মো. আতাহার গাজী (৩৮)।
মো. আলী হোসেন উপজেলার গালা ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান। এছাড়াও তিনি উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
হরিরামপুর থানা ওসি মুহাম্মদ আফজাল হোসেন জানান, গ্রেপ্তার মো. আলী হোসেনের নামে একাধিক মারামারি ও চাঁদাবাজির মামলা রয়েছে। তার আপন ভাই বাতেনের বিরুদ্ধে ১০-১২ টি মাদকের মামলা রয়েছে। তার ভাইসহ পরিবারের একাধিক সদস্যের বিরুদ্ধে মাদকসহ মামলা রয়েছে।
তিনি আরও জানান, গতকাল শুক্রবার থানার এক অফিসার ফোর্সসহ কালোই গ্রামে অভিযানে গেলে আলী মেম্বার তাকে অকথ্য ভাষায় গালাগাল করে এবং সরকারি কাজে বাধা প্রদান করেন। এ ঘটনায় আলী মেম্বার ও
মানিকগঞ্জের হরিরামপুরে আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধের একটি মামলায় সাবেক ছাত্রদল নেতা, প্যানেল চেয়ারম্যানসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১১ এপ্রিল) সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন হরিরামপুর থানা ওসি মুহাম্মদ আফজাল হোসেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— উপজেলার গালা ইউনিয়নের কালোই গ্রামের জুলমত প্রামাণিকের ছেলে মো. আলী হোসেন (৩৭) এবং ঘিওর উপজেলার নালী ইউনিয়নের মাইন উদ্দীন গাজীর ছেলে মো. আতাহার গাজী (৩৮)।
মো. আলী হোসেন উপজেলার গালা ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান। এছাড়াও তিনি উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
হরিরামপুর থানা ওসি মুহাম্মদ আফজাল হোসেন জানান, গ্রেপ্তার মো. আলী হোসেনের নামে একাধিক মারামারি ও চাঁদাবাজির মামলা রয়েছে। তার আপন ভাই বাতেনের বিরুদ্ধে ১০-১২ টি মাদকের মামলা রয়েছে। তার ভাইসহ পরিবারের একাধিক সদস্যের বিরুদ্ধে মাদকসহ মামলা রয়েছে।
তিনি আরও জানান, গতকাল শুক্রবার থানার এক অফিসার ফোর্সসহ কালোই গ্রামে অভিযানে গেলে আলী মেম্বার তাকে অকথ্য ভাষায় গালাগাল করে এবং সরকারি কাজে বাধা প্রদান করেন। এ ঘটনায় আলী মেম্বার ও আতাহার গাজীকে শুক্রবার রাতে আটক করে তাদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।