প্যারিসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) প্যারিসের সেন্ট ডেনিসে প্রতিষ্ঠিত স্থায়ী শহীদ মিনারে তারা ফুলেল শ্রদ্ধা জানান। এ সময় মহান ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশনের (আয়েবা) মহাসচিব এবং সিকানো বাঙালির প্রধান উপদেষ্টা কাজী এনায়েত উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেন্ডেনিস ডিপার্টমেন্ট কাউন্সিলের প্রেসিডেন্ট স্টেফান স্ক্রছেল। ভাষার জন্য ১৯৫২ সালে বাংলাদেশে সংঘটিত এ ঐতিহাসিক দিনটির তাৎপর্য বর্ণনা করে তিনি বলেন, বাংলাদেশের সেই ইতিহাস আজ বিশ্ব ইতিহাস।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শহীদ মিনারে ফরাসি সরকারি প্রতিনিধি ছাড়াও বাংলাদেশি কমিউনিটির গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সেন্ট ডেনিসের মেয়রের পক্ষে বক্তব্য রাখেন ইয়ানিক কাইয়ে। আরও বক্তব্য রাখেন-করন্তাঁ দুপ্রে, মোফতাউ ইবুরোয়া, অরিয়ান ফিলল, আবিদা হানেফাসহ অনেকে। বাংলাদেশি কমিউনিটির পক্ষে বক্তব্য রাখেন আয়েবা এক্সিকিউ
ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) প্যারিসের সেন্ট ডেনিসে প্রতিষ্ঠিত স্থায়ী শহীদ মিনারে তারা ফুলেল শ্রদ্ধা জানান। এ সময় মহান ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশনের (আয়েবা) মহাসচিব এবং সিকানো বাঙালির প্রধান উপদেষ্টা কাজী এনায়েত উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেন্ডেনিস ডিপার্টমেন্ট কাউন্সিলের প্রেসিডেন্ট স্টেফান স্ক্রছেল। ভাষার জন্য ১৯৫২ সালে বাংলাদেশে সংঘটিত এ ঐতিহাসিক দিনটির তাৎপর্য বর্ণনা করে তিনি বলেন, বাংলাদেশের সেই ইতিহাস আজ বিশ্ব ইতিহাস।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শহীদ মিনারে ফরাসি সরকারি প্রতিনিধি ছাড়াও বাংলাদেশি কমিউনিটির গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সেন্ট ডেনিসের মেয়রের পক্ষে বক্তব্য রাখেন ইয়ানিক কাইয়ে। আরও বক্তব্য রাখেন-করন্তাঁ দুপ্রে, মোফতাউ ইবুরোয়া, অরিয়ান ফিলল, আবিদা হানেফাসহ অনেকে। বাংলাদেশি কমিউনিটির পক্ষে বক্তব্য রাখেন আয়েবা এক্সিকিউটিভ সুব্রত শুভ এবং মো. আলী আজম খান।
এ ছাড়াও বক্তব্য রাখেন, প্যারিসে অবস্থিত প্রবাসী বাংলাদেশিদের সংগঠন সিকানো বাঙালির প্রেসিডেন্ট এবং সেন্ট ডেনিসে শহীদ মিনার প্রতিষ্ঠার অন্যতম উদ্যোক্তা স্বরুফ সদিউল। তিনি তার বক্তব্যে বাংলাদেশের ভাষা আন্দোলনের প্রতীক হিসেবে সেন্ট ডেনিসের এ শহীদ মিনার আমাদের আগামী প্রজন্মের জন্য কতটা গুরুত্ব বহন করে, তা তুলে ধরেন।
অনুষ্ঠান পরিচালনা এবং আয়োজনের সার্বিক দায়িত্বে ছিলেন সিকানো বাঙালির সাধারণ সম্পাদক আবু জাফর তানিম।