প্রকাশিত হলো মেহেদী হাসানের ‘নিঃসঙ্গতার নীল চিঠি’

সম্প্রতি প্রকাশিত হয়েছে বাচিকশিল্পী ও সাংবাদিক মেহেদী হাসানের স্মৃতিকথা ‘নিঃসঙ্গতার নীল চিঠি’। বইটি প্রকাশ করেছে শোভা প্রকাশ। প্রচ্ছদ করেছেন মো. আলীমুজ্জামান টোকন। মূল্য রাখা হয়েছে ২৫০ টাকা। মেহেদী হাসানের জন্ম ১৯৭৭ সালের ২৩ সেপ্টেম্বর গোপালগঞ্জ সদর উপজেলার আড়পাড়া গ্রামে তার মাতুলালয়ে। পৈতৃক নিবাস গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা গ্রামে। শৈশব থেকেই মানুষের জীবন, অনুভূতি ও বাস্তবতার প্রতি গভীর আগ্রহ তার লেখার মূল অনুপ্রেরণা। বই ছাড়াও মানুষ ও প্রকৃতিতে রয়েছে তার নিমগ্ন পাঠ। সমাজ ও রাজনীতি সচেতন লেখকের এটি প্রথম বই হলেও তার সংস্কৃতির দিকে যাত্রা সুদীর্ঘ এবং সুগভীর। আরও পড়ুনপাওয়া যাচ্ছে দেওয়ান মাসুদ রহমানের উপন্যাস ‘সারথি’  বাংলাদেশের সমকালীন আবৃত্তির জগতে তার নাম উজ্জ্বলতম। এ ছাড়া সাংবাদিক ও উপস্থাপক হিসেবে তার পরিচিতি বিস্তার লাভ করেছে। তিনি বহুল প্রচারিত পত্রিকা নবধারার প্রতিষ্ঠাতা সম্পাদক। ‘নিঃসঙ্গতার নীল চিঠি’ তার জেলখানায় কাটানো সময়ের অভিজ্ঞতা এবং জীবনের নানা প্রতিচ্ছবির ছাপচিত্র। বইয়ে তিনি নিজের নিঃসঙ্গতা, ভাবনার নির্যাস ও অনুভূতিকে পাঠকের সঙ্গে ভাগ করে নেওয়ার চেষ্টা

প্রকাশিত হলো মেহেদী হাসানের ‘নিঃসঙ্গতার নীল চিঠি’

সম্প্রতি প্রকাশিত হয়েছে বাচিকশিল্পী ও সাংবাদিক মেহেদী হাসানের স্মৃতিকথা ‘নিঃসঙ্গতার নীল চিঠি’। বইটি প্রকাশ করেছে শোভা প্রকাশ। প্রচ্ছদ করেছেন মো. আলীমুজ্জামান টোকন। মূল্য রাখা হয়েছে ২৫০ টাকা।

মেহেদী হাসানের জন্ম ১৯৭৭ সালের ২৩ সেপ্টেম্বর গোপালগঞ্জ সদর উপজেলার আড়পাড়া গ্রামে তার মাতুলালয়ে। পৈতৃক নিবাস গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা গ্রামে।

শৈশব থেকেই মানুষের জীবন, অনুভূতি ও বাস্তবতার প্রতি গভীর আগ্রহ তার লেখার মূল অনুপ্রেরণা। বই ছাড়াও মানুষ ও প্রকৃতিতে রয়েছে তার নিমগ্ন পাঠ। সমাজ ও রাজনীতি সচেতন লেখকের এটি প্রথম বই হলেও তার সংস্কৃতির দিকে যাত্রা সুদীর্ঘ এবং সুগভীর।

বাংলাদেশের সমকালীন আবৃত্তির জগতে তার নাম উজ্জ্বলতম। এ ছাড়া সাংবাদিক ও উপস্থাপক হিসেবে তার পরিচিতি বিস্তার লাভ করেছে। তিনি বহুল প্রচারিত পত্রিকা নবধারার প্রতিষ্ঠাতা সম্পাদক।

‘নিঃসঙ্গতার নীল চিঠি’ তার জেলখানায় কাটানো সময়ের অভিজ্ঞতা এবং জীবনের নানা প্রতিচ্ছবির ছাপচিত্র। বইয়ে তিনি নিজের নিঃসঙ্গতা, ভাবনার নির্যাস ও অনুভূতিকে পাঠকের সঙ্গে ভাগ করে নেওয়ার চেষ্টা করেছেন।

এসইউ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow