প্রকাশ্যে আসলেন আলভী, খোলাসা করলেন পরিস্থিতি

অভিনেতা যাহের আলভী-র স্ত্রী আফরা ইভনাথ খান ইকরা গত ২৮ ফেব্রুয়ারি (শনিবার) মারা যান। এ ঘটনায় আলভীর বিরুদ্ধে আ ত্মহ ত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। রোববার বিকেলে রাজধানীর পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে লিখিত অভিযোগ করেন। বিষয়টি নিশ্চিত করে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আলমগীর জাহান জানান, অভিযোগটি গ্রহণ করে নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। মামলায় আলভীর প্রেমিকা ইফফাত আরা তিথি ও তার মা শিউলিসহ পরিবারের কয়েকজনের নাম উল্লেখ রয়েছে। জানা যায়, ইকরার মৃত্যুর আগেই আলভী নেপালে গিয়েছিলেন। সেখানেই তিনি স্ত্রীর মৃত্যুসংবাদ পান। পরদিন (রোববার) দেশে ফেরার কথা থাকলেও পরে তার অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। এর মধ্যেই রোববার ইকরার দাফন সম্পন্ন হয়। এদিকে সোমবার সন্ধ্যায় আলভী তার ফেসবুক আইডিতে ২৮ মিনিট ৪৪ সেকেন্ডের একটি রেকর্ড করা ভিডিও প্রকাশ করেন। সেখানে তিনি জানান, দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের বিভিন্ন প্রশ্নের জবাব দিতেই ভিডিওটি করেছেন। ভিডিওতে তিনি ১ মার্চ কাঠমান্ডু থেকে ঢাকার একটি বিম

প্রকাশ্যে আসলেন আলভী, খোলাসা করলেন পরিস্থিতি

অভিনেতা যাহের আলভী-র স্ত্রী আফরা ইভনাথ খান ইকরা গত ২৮ ফেব্রুয়ারি (শনিবার) মারা যান। এ ঘটনায় আলভীর বিরুদ্ধে আ ত্মহ ত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। রোববার বিকেলে রাজধানীর পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে লিখিত অভিযোগ করেন। বিষয়টি নিশ্চিত করে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আলমগীর জাহান জানান, অভিযোগটি গ্রহণ করে নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। মামলায় আলভীর প্রেমিকা ইফফাত আরা তিথি ও তার মা শিউলিসহ পরিবারের কয়েকজনের নাম উল্লেখ রয়েছে।

জানা যায়, ইকরার মৃত্যুর আগেই আলভী নেপালে গিয়েছিলেন। সেখানেই তিনি স্ত্রীর মৃত্যুসংবাদ পান। পরদিন (রোববার) দেশে ফেরার কথা থাকলেও পরে তার অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। এর মধ্যেই রোববার ইকরার দাফন সম্পন্ন হয়।

এদিকে সোমবার সন্ধ্যায় আলভী তার ফেসবুক আইডিতে ২৮ মিনিট ৪৪ সেকেন্ডের একটি রেকর্ড করা ভিডিও প্রকাশ করেন। সেখানে তিনি জানান, দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের বিভিন্ন প্রশ্নের জবাব দিতেই ভিডিওটি করেছেন। ভিডিওতে তিনি ১ মার্চ কাঠমান্ডু থেকে ঢাকার একটি বিমানের টিকিটের ছবিও দেখান। তার দাবি, দেশে ফেরার প্রস্তুতি থাকলেও নানা কারণে শেষ পর্যন্ত আসতে পারেননি।

ভিডিও বার্তায় আলভী বলেন, হুমকির কারণে তিনি দেশে ফিরতে পারেননি। তার ভাষ্য অনুযায়ী, দেশে ফিরলে ‘মব’ তৈরি করে তাকে হত্যা করা হতে পারে—এমন আশঙ্কা ছিল। তিনি আরও বলেন, তার ছেলে রিজিকের ভবিষ্যতের কথা বিবেচনা করেই তিনি ঝুঁকি নেননি। তবে আইনগত প্রক্রিয়ার মুখোমুখি হতে তার আপত্তি নেই বলেও জানান।

স্ত্রীর মৃত্যুর পর মানসিকভাবে ভেঙে পড়েছেন উল্লেখ করে আলভী বলেন, ১৬ বছরের দাম্পত্য জীবনের পর ইকরার মৃত্যু তাকে গভীর ট্রমার মধ্যে ফেলেছে। তিনি অভিযোগ করেন, ইকরার পরিবার তাকে শেষবারের মতো স্ত্রীর মুখ দেখার সুযোগ দেয়নি। পাশাপাশি সামাজিক মাধ্যমে তৈরি হওয়া বিতর্ক ও সমালোচনাকেও দেশে না ফেরার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন।

ভিডিওর শেষদিকে আলভী সবার কাছে অনুরোধ জানান, অন্তত তার সন্তানের ভবিষ্যতের কথা ভেবে যেন তাকে দেশে ফেরার সুযোগ দেওয়া হয়। তবে কবে নাগাদ তিনি দেশে ফিরবেন—এ বিষয়ে স্পষ্ট কিছু জানাননি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow