প্রকাশ পেল পড়শীর নতুন গান
শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী পড়শী। নতুন গান প্রকাশের ধারাবাহিকতায় আবারও তিনি প্রকাশ করলেন ‘তোমার জন্য আমি’ শিরোনামের একটি গান। দ্বৈত এ গানটিতে পড়শীর সঙ্গে কণ্ঠ দিয়েছেন বেলাল খান। গানের কথা লিখেছেন মেহেদী হাসান লিমন। নাজির মাহমুদের সুরে গানের সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। গানটি সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে।
গান প্রসঙ্গে পড়শী বলেন, ‘বেলাল খানের সঙ্গে দ্বৈত কণ্ঠে গাওয়া প্রতিটি গানই শ্রোতা পছন্দ করেছেন। তারপরও প্রায় এক বছর আমাদের একসঙ্গে নতুন কোনো আয়োজন করা হয়ে ওঠেনি। অন্যদিকে শ্রোতার নতুন গানের আবদারও থেমে ছিল না। অবশেষে ‘তোমার জন্য আমি’ গানে কণ্ঠ দেওয়ার মধ্য দিয়ে বিরতি ভাঙার সুযোগ হলো আমাদের। ভালো লাগার বিষয় হলো, ঠিক যে ধরনের গানের জন্য প্রতীক্ষায় ছিলাম, নতুন এ গানটি ঠিক তেমনই। গানটি শ্রোতাদের প্রত্যাশা পূরণ করবে বলে আমার বিশ্বাস।’
বেলাল খানের সঙ্গে এর আগেও পড়শী একাধিক গান করেছেন। তাদের গাওয়া উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে ‘ভালোবাসি হয়নি বলা’, ‘একলা প্রহর’, ‘কত যে আপন’ ইত্যাদি। তাদের গাওয়া প্রায় প্রতিটি গানই শ্রোতাপ্রিয়তা পেয়েছে। তাই বেলাল
শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী পড়শী। নতুন গান প্রকাশের ধারাবাহিকতায় আবারও তিনি প্রকাশ করলেন ‘তোমার জন্য আমি’ শিরোনামের একটি গান। দ্বৈত এ গানটিতে পড়শীর সঙ্গে কণ্ঠ দিয়েছেন বেলাল খান। গানের কথা লিখেছেন মেহেদী হাসান লিমন। নাজির মাহমুদের সুরে গানের সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। গানটি সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে।
গান প্রসঙ্গে পড়শী বলেন, ‘বেলাল খানের সঙ্গে দ্বৈত কণ্ঠে গাওয়া প্রতিটি গানই শ্রোতা পছন্দ করেছেন। তারপরও প্রায় এক বছর আমাদের একসঙ্গে নতুন কোনো আয়োজন করা হয়ে ওঠেনি। অন্যদিকে শ্রোতার নতুন গানের আবদারও থেমে ছিল না। অবশেষে ‘তোমার জন্য আমি’ গানে কণ্ঠ দেওয়ার মধ্য দিয়ে বিরতি ভাঙার সুযোগ হলো আমাদের। ভালো লাগার বিষয় হলো, ঠিক যে ধরনের গানের জন্য প্রতীক্ষায় ছিলাম, নতুন এ গানটি ঠিক তেমনই। গানটি শ্রোতাদের প্রত্যাশা পূরণ করবে বলে আমার বিশ্বাস।’
বেলাল খানের সঙ্গে এর আগেও পড়শী একাধিক গান করেছেন। তাদের গাওয়া উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে ‘ভালোবাসি হয়নি বলা’, ‘একলা প্রহর’, ‘কত যে আপন’ ইত্যাদি। তাদের গাওয়া প্রায় প্রতিটি গানই শ্রোতাপ্রিয়তা পেয়েছে। তাই বেলাল খানের সঙ্গে জুটি বেঁধে পড়শীর আবারও গান গাওয়া। কথা, সুর, সংগীতায়োজন, গায়কি, ভিডিও নির্মাণ সব মিলিয়ে গানটি সংগীতপ্রেমীদের ভালো লাগবে বলেই আশা করছেন এ শিল্পী।