প্রচারণা শেষ হচ্ছে মঙ্গলবার সকালে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারণা শেষ হচ্ছে আগামীকাল মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটায়। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, এর পর কোনো প্রার্থী প্রচারণা চালালে তার প্রার্থীতাও বাতিল করা যেতে পারে। সোমবার (৯ ফেব্রুয়ারি) ইসি জানিয়েছে, প্রচারণা শেষ হওয়ার পর প্রার্থীরা আর ভোটের জন্য প্রচারণা চালাতে পারবেন না। তবে নির্বাচনি প্রস্তুতিমূলক কাজ করতে পারবেন। যদি কোনো প্রার্থী নিষেধাজ্ঞা অমান্য করে, এবং তার প্রমাণ পাওয়া যায়, তাহলে কমিশন তার প্রার্থীতাও বাতিল করতে পারে। এছাড়া ইসি জানিয়েছে, ভোটের ৪৮ ঘণ্টা আগে থেকে ভোটগ্রহণ শেষ হওয়ার পরবর্তী ৪৮ ঘণ্টা পর্যন্ত দেশের সব স্থানে জনসভা আয়োজন বা এতে অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি, সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

প্রচারণা শেষ হচ্ছে মঙ্গলবার সকালে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারণা শেষ হচ্ছে আগামীকাল মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটায়। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, এর পর কোনো প্রার্থী প্রচারণা চালালে তার প্রার্থীতাও বাতিল করা যেতে পারে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) ইসি জানিয়েছে, প্রচারণা শেষ হওয়ার পর প্রার্থীরা আর ভোটের জন্য প্রচারণা চালাতে পারবেন না। তবে নির্বাচনি প্রস্তুতিমূলক কাজ করতে পারবেন। যদি কোনো প্রার্থী নিষেধাজ্ঞা অমান্য করে, এবং তার প্রমাণ পাওয়া যায়, তাহলে কমিশন তার প্রার্থীতাও বাতিল করতে পারে।

এছাড়া ইসি জানিয়েছে, ভোটের ৪৮ ঘণ্টা আগে থেকে ভোটগ্রহণ শেষ হওয়ার পরবর্তী ৪৮ ঘণ্টা পর্যন্ত দেশের সব স্থানে জনসভা আয়োজন বা এতে অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি, সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow