প্রতারক কখনো বদলায় না
ভালোবাসা মানুষের জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতিগুলোর একটি। কিন্তু এই ভালোবাসার ভিত্তিই যদি বিশ্বাস না হয়, তাহলে সম্পর্ক টিকে থাকা কঠিন হয়ে পড়ে। প্রেমে পড়ার শুরুটা যতটা সহজ মনে হয়, বাস্তবে সম্পর্ক টিকিয়ে রাখা ততটাই চ্যালেঞ্জিং। বিশেষ করে যখন আগের কোনো সম্পর্কের মধ্যে প্রতারণার অভিজ্ঞতা থাকে, তখন নতুন সম্পর্কে পা রাখা অনেক বেশি সতর্ক থাকেন। যখন কেউ বিশ্বাস করে নিজের মনের মানুষকে ভালোবাসেন, আর সেই মানুষই প্রতারণা করে বসেন, তখন মানসিক আঘাত গভীর হয়। এই অভিজ্ঞতা অনেক সময় এতটাই তীব্র হয় যে, পরবর্তী সম্পর্কেও ভরসা করতে ভয় লাগে। নতুন কাউকে বিশ্বাস করতে গেলেই পুরোনো কষ্টের স্মৃতি ফিরে আসে। ফলে অনেকেই নতুন সম্পর্কে জড়াতে চেয়েও পিছিয়ে যান। বারবার প্রতারণা করেন সাম্প্রতিক একটি সমীক্ষায় দেখা গেছে, একবার যে ব্যক্তি সম্পর্কে প্রতারণা করে, সে অনেক ক্ষেত্রে আবারও একই আচরণ করার প্রবণতা দেখায়। প্রায় ৪৮৪ জন অবিবাহিত যুগলকে নিয়ে করা ওই গবেষণায় বলা হয়েছে, কিছু মানুষ সম্পর্কের শুরু থেকেই অসততার পথে হাঁটেন। বিশেষজ্ঞদের মতে, প্রতারণার প্রবণতা একবার তৈরি হলে তা অনেক সময় আচরণের অংশ হয়ে যায়। ফলে একজন ব্যক্তি একাধিক
ভালোবাসা মানুষের জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতিগুলোর একটি। কিন্তু এই ভালোবাসার ভিত্তিই যদি বিশ্বাস না হয়, তাহলে সম্পর্ক টিকে থাকা কঠিন হয়ে পড়ে। প্রেমে পড়ার শুরুটা যতটা সহজ মনে হয়, বাস্তবে সম্পর্ক টিকিয়ে রাখা ততটাই চ্যালেঞ্জিং। বিশেষ করে যখন আগের কোনো সম্পর্কের মধ্যে প্রতারণার অভিজ্ঞতা থাকে, তখন নতুন সম্পর্কে পা রাখা অনেক বেশি সতর্ক থাকেন।
যখন কেউ বিশ্বাস করে নিজের মনের মানুষকে ভালোবাসেন, আর সেই মানুষই প্রতারণা করে বসেন, তখন মানসিক আঘাত গভীর হয়। এই অভিজ্ঞতা অনেক সময় এতটাই তীব্র হয় যে, পরবর্তী সম্পর্কেও ভরসা করতে ভয় লাগে। নতুন কাউকে বিশ্বাস করতে গেলেই পুরোনো কষ্টের স্মৃতি ফিরে আসে। ফলে অনেকেই নতুন সম্পর্কে জড়াতে চেয়েও পিছিয়ে যান।
বারবার প্রতারণা করেন
সাম্প্রতিক একটি সমীক্ষায় দেখা গেছে, একবার যে ব্যক্তি সম্পর্কে প্রতারণা করে, সে অনেক ক্ষেত্রে আবারও একই আচরণ করার প্রবণতা দেখায়। প্রায় ৪৮৪ জন অবিবাহিত যুগলকে নিয়ে করা ওই গবেষণায় বলা হয়েছে, কিছু মানুষ সম্পর্কের শুরু থেকেই অসততার পথে হাঁটেন। বিশেষজ্ঞদের মতে, প্রতারণার প্রবণতা একবার তৈরি হলে তা অনেক সময় আচরণের অংশ হয়ে যায়। ফলে একজন ব্যক্তি একাধিক সম্পর্কেও একই ভুল পুনরাবৃত্তি করতে পারেন। তবে এটি সব ক্ষেত্রে প্রযোজ্য নয়, পরিবর্তন সম্ভব, কিন্তু তার জন্য সচেতনতা ও ইচ্ছা থাকা জরুরি।
প্রতারিত মানুষদের মানসিকতায় প্রভাব
প্রতারণার শিকার ব্যক্তিরাও মানসিকভাবে দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হন। একবার আস্থা ভেঙে গেলে নতুন সম্পর্কে প্রবেশের সময় তারা অতিরিক্ত সন্দেহপ্রবণ হয়ে পড়েন। অনেক সময় ছোটখাটো বিষয়কেও বড় সমস্যা মনে হয়। ফলে নতুন সম্পর্কেও অপ্রয়োজনীয় ভুল বোঝাবুঝি তৈরি হয়। অনেক সম্পর্ক শুধু সন্দেহ ও অস্থিরতার কারণে ভেঙে যায়, যেখানে বাস্তবে কোনো সমস্যা ছিল না।
যে কারণে মানুষ প্রতারণা করে
বিশেষজ্ঞদের মতে, প্রতারণার পেছনে একাধিক কারণ থাকতে পারে। আবেগগত অসন্তোষ, সম্পর্কের মধ্যে দূরত্ব, যোগাযোগের অভাবের কারণে অনেকেই ভুল পথে চলে যান। ব্যস্ত জীবনে সঙ্গীর সঙ্গে সময় কাটানোর অভাব থেকেও সম্পর্কের মধ্যে ফাঁক তৈরি হয়। আবার অনেক সময় একঘেয়েমি বা মানসিক অস্থিরতা থেকেও কেউ কেউ নতুন সম্পর্কের দিকে আকৃষ্ট হন। কিছু ক্ষেত্রে ইগো বা প্রতিশোধের মানসিকতাও প্রতারণার কারণ হতে পারে।
সামাজিক ও মানসিক বাস্তবতা
বর্তমান সময়ে সম্পর্কের ধরন অনেক বদলে গেছে। অনেকে প্রেমের সম্পর্ককে স্বাভাবিকভাবে নিলেও বিয়ের ব্যাপারে অনীহা দেখান। এই মানসিকতা অনেক ক্ষেত্রে সম্পর্ককে অনিশ্চিত করে তোলে। ফলে প্রতারণার ঝুঁকি আরও বেড়ে যায়। তবে সব সম্পর্ক বা সব মানুষ এক নয়। তাই এক অভিজ্ঞতার ভিত্তিতে সবাইকে একই দৃষ্টিতে দেখা ঠিক নয়।
নতুন সম্পর্কে সাবধানতা জরুরি
দ্বিতীয়বার সম্পর্কে জড়ানোর আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বোঝাপড়া ও সময় দেওয়া। তাড়াহুড়া করে সিদ্ধান্ত নিলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কারো কথার সঙ্গে কাজ মিলছে কি না, তার আচরণ কেমন সেসব বিষয় খেয়াল রাখা দরকার।সম্পর্কে খোলামেলা যোগাযোগ থাকলে অনেক সমস্যা আগেই সমাধান করা যায়। সন্দেহ জমিয়ে না রেখে আলোচনা করাই সবচেয়ে ভালো উপায়।
প্রতারণা যেমন কষ্ট দেয়, তেমনি তা জীবনের শিক্ষা হিসেবেও কাজ করতে পারে। কিন্তু অতীতের অভিজ্ঞতা যেন ভবিষ্যতের সব সম্পর্ককে প্রভাবিত না করে। সতর্ক থাকা ভালো, তবে অতিরিক্ত সন্দেহও সম্পর্ক নষ্ট করতে পারে।
সূত্র: সাইকোলজি টুডে, টাইমস অব ইন্ডিয়া
এসএকেওয়াই
What's Your Reaction?