প্রতিটি শিশুকে খেলাধুলায় সম্পৃক্ত করতে সরকার বদ্ধপরিকর-প্রতিমন্ত্রী 

দেশের প্রতিটি শিশুকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের অন্যতম প্রধান উপায়। আজ শনিবার (২৫ এপ্রিল) সকালে বগুড়ার শিবগঞ্জ সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬-এর উপজেলা পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সারা দেশে ক্রীড়া উন্নয়নে বিভিন্ন কার্যকর পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে। গ্রামের প্রত্যন্ত অঞ্চলের শিশুদের মধ্যেও অসংখ্য প্রতিভা লুকিয়ে আছে। এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমেই সেই প্রতিভা বিকশিত হওয়ার সুযোগ পায়। শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশ নেওয়ার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন যে, আজকের এই শিশুদের মধ্য থেকেই ভবিষ্যতে জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরি হবে। উপজেলা নির্বাহি অফিসার জিয়াউর রহমানের সভাপতিত্বে ও মমতাজুর রহমান জুয়েলের

প্রতিটি শিশুকে খেলাধুলায় সম্পৃক্ত করতে সরকার বদ্ধপরিকর-প্রতিমন্ত্রী 

দেশের প্রতিটি শিশুকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের অন্যতম প্রধান উপায়। আজ শনিবার (২৫ এপ্রিল) সকালে বগুড়ার শিবগঞ্জ সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬-এর উপজেলা পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সারা দেশে ক্রীড়া উন্নয়নে বিভিন্ন কার্যকর পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে। গ্রামের প্রত্যন্ত অঞ্চলের শিশুদের মধ্যেও অসংখ্য প্রতিভা লুকিয়ে আছে। এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমেই সেই প্রতিভা বিকশিত হওয়ার সুযোগ পায়।

শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশ নেওয়ার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন যে, আজকের এই শিশুদের মধ্য থেকেই ভবিষ্যতে জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরি হবে।

উপজেলা নির্বাহি অফিসার জিয়াউর রহমানের সভাপতিত্বে ও মমতাজুর রহমান জুয়েলের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা অফিসার কাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম, থানা অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি এস এম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক এ্যাড: আব্দুল ওহাব, পৌর বিএনপি সভাপতি বুলবুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল করিম, কৃষকদল নেতা জহুরুল ইসলাম ঠান্ডু, তোফায়েল সাবু, যুবদল সভাপতি খালিদ হাসান আরমান, শিক্ষক নেতা  সাইদুর রহমান প্রমুখ।

টুর্নামেন্টে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের বালক ও বালিকা দল অংশগ্রহণ করছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow