প্রতিটি সংসদীয় আসনে বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনার খবর ভিত্তিহীন

‘প্রতিটি সংসদীয় আসনে বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা সরকারের’ শীর্ষক প্রকাশিত সংবাদটি অসত্য, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার (১৫ জুন) শিক্ষা মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়। আরও পড়ুন এসডি এশিয়ার স্টার্টআপ ‘ইনোভেশন এক্সট্রিম’ এতে বলা হয়, বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনকে উদ্ধৃত করে প্রতিটি সংসদীয় আসনে বিশ্ববিদ্যালয় স্থাপন সংক্রান্ত প্রকাশিত সংবাদটি মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষিত হয়েছে। উক্ত সংবাদটি অসত্য, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। ওই অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘সংসদ সদস্যরা তাদের এলাকায় হাইস্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশ নিয়ে আসেন। কিন্তু, প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশ করেন না।’ এসময় তিনি আরও বলেন, ‘দেশের প্রতিটি গ্রামে প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হবে।’ আরও পড়ুন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি কম, ঝরে পড়ার হার বেশি: শিক্ষামন্ত্রী কোনো ধরনের অসত্য সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এএসএ/এএসএম

প্রতিটি সংসদীয় আসনে বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনার খবর ভিত্তিহীন

‘প্রতিটি সংসদীয় আসনে বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা সরকারের’ শীর্ষক প্রকাশিত সংবাদটি অসত্য, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

সোমবার (১৫ জুন) শিক্ষা মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।

এতে বলা হয়, বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনকে উদ্ধৃত করে প্রতিটি সংসদীয় আসনে বিশ্ববিদ্যালয় স্থাপন সংক্রান্ত প্রকাশিত সংবাদটি মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষিত হয়েছে। উক্ত সংবাদটি অসত্য, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।

ওই অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘সংসদ সদস্যরা তাদের এলাকায় হাইস্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশ নিয়ে আসেন। কিন্তু, প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশ করেন না।’ এসময় তিনি আরও বলেন, ‘দেশের প্রতিটি গ্রামে প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হবে।’

কোনো ধরনের অসত্য সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ করেছে শিক্ষা মন্ত্রণালয়।

এএসএ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow