প্রতিদিন নেতাকর্মীদের ওপর হামলা হচ্ছে, প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের জামায়াত প্রার্থী নূরুল ইসলাম বুলবুল বলেছেন, জেলার বিভিন্ন এলাকায় টাকা দিয়ে ভোট কেনা হচ্ছে, প্রতিনিয়ত আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হচ্ছে। ব্যানার ছিঁড়ে দেওয়ার ঘটনা ঘটছে। এসব বিষয় স্থানীয় প্রশাসনের সম্পূর্ণ নজরে থাকার পরও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এতে বোঝা যাচ্ছে প্রশাসন নিরপেক্ষতা হারিয়েছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠ পরিদর্শনে এসে এ মন্তব্য করেন তিনি। তিনি বলেন, একদিকে সারাদেশে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে তোরণ নির্মাণ করা হচ্ছে, অন্যদিকে শফিকুর রহমানের আগমন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে নির্মিত তোরণ ভেঙে দেওয়া হয়েছে। এটি চরম বৈষম্যের উদাহরণ। তিনি আরও বলেন, আজও আমাদের নেতাকর্মীদের বাড়িতে হামলা চালানো হয়েছে। এমনকি যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক আসামিকে সঙ্গে নিয়ে বিএনপির প্রার্থী প্রকাশ্যে ঘুরছেন এবং তাকে দিয়ে বিভিন্ন মিটিং-মিছিল করানো হচ্ছে। ওই আসামির কোনো জামিন নেই। এরপরও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। নূরুল ইসলাম বুলবুল বলেন, আমরা ধৈর্য ধরে আছি। তাই বলে আমাদের দুর্বল ভাবার সুযোগ নেই। তবে প

প্রতিদিন নেতাকর্মীদের ওপর হামলা হচ্ছে, প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের জামায়াত প্রার্থী নূরুল ইসলাম বুলবুল বলেছেন, জেলার বিভিন্ন এলাকায় টাকা দিয়ে ভোট কেনা হচ্ছে, প্রতিনিয়ত আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হচ্ছে। ব্যানার ছিঁড়ে দেওয়ার ঘটনা ঘটছে। এসব বিষয় স্থানীয় প্রশাসনের সম্পূর্ণ নজরে থাকার পরও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এতে বোঝা যাচ্ছে প্রশাসন নিরপেক্ষতা হারিয়েছেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠ পরিদর্শনে এসে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, একদিকে সারাদেশে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে তোরণ নির্মাণ করা হচ্ছে, অন্যদিকে শফিকুর রহমানের আগমন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে নির্মিত তোরণ ভেঙে দেওয়া হয়েছে। এটি চরম বৈষম্যের উদাহরণ।

তিনি আরও বলেন, আজও আমাদের নেতাকর্মীদের বাড়িতে হামলা চালানো হয়েছে। এমনকি যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক আসামিকে সঙ্গে নিয়ে বিএনপির প্রার্থী প্রকাশ্যে ঘুরছেন এবং তাকে দিয়ে বিভিন্ন মিটিং-মিছিল করানো হচ্ছে। ওই আসামির কোনো জামিন নেই। এরপরও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না।

নূরুল ইসলাম বুলবুল বলেন, আমরা ধৈর্য ধরে আছি। তাই বলে আমাদের দুর্বল ভাবার সুযোগ নেই। তবে প্রশাসনের কার্যক্রম এখন পর্যন্ত একপাক্ষিক।

সোহান মাহমুদ/কেএইচকে/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow