প্রতিপক্ষকে গুড়িয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ

৮৯ রানে অলআউট হওয়ায় দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজের শুরুতেই বাংলাদেশ ইমার্জিং দলের ব্যাটিং ব্যর্থতা স্পষ্ট হয়ে উঠেছিল। বাংলাদেশের ঘুরে দাঁড়ানো এরপর থেকেই। টানা দুই ওয়ানডে জিতেছে দাপটের সঙ্গে। আজ শাহাদাত হোসেন দীপুর নেতৃত্বাধীন বাংলাদেশ জিতেছে ৭ উইকেটে। সেইসঙ্গে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে জায়গা করে নিল বাংলাদেশ ইমার্জিং দল। এর মধ্য দিয়ে ২ জয়ে ৪ পয়েন্ট পেয়েছে যুব টাইগাররা। যেখানে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল।    প্রিটোরিয়ায় গত ৩ আগস্ট ইউনিভার্সিটি স্পোর্ট দক্ষিণ আফ্রিকার (ইউএসএসএ) বিপক্ষে বাংলাদেশ ইমার্জিং জিতেছিল ডাকওয়ার্থ লুইস ও স্টার্ন মেথডে ২৬ রানে। আজ একই প্রতিপক্ষকে রীতিমতো উড়িয়ে দিয়েছে দীপুর দল। ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশ পেয়েছে ৭ উইকেটের বিধ্বংসী জয়। প্রিটোরিয়ায় আজ ১৬৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ ইমার্জিং। ইনিংসের ষষ্ঠ বলে ইউনিভার্সিটি স্পোর্ট দক্ষিণ আফ্রিকার (ইউএসএসএ) পেসার এসোসা আইহেভবাকে তুলে মারতে গিয়ে রানের খাতা খোলার আগেই বিদায় নিয়েছেন হাবিবুর রহমান সোহান। ১ রানে উইকেট পড়ার পর তিন নম্বরে নেমেছেন ইমার্জিং দলের অধিনায়ক শাহাদাত হোস

প্রতিপক্ষকে গুড়িয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ
৮৯ রানে অলআউট হওয়ায় দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজের শুরুতেই বাংলাদেশ ইমার্জিং দলের ব্যাটিং ব্যর্থতা স্পষ্ট হয়ে উঠেছিল। বাংলাদেশের ঘুরে দাঁড়ানো এরপর থেকেই। টানা দুই ওয়ানডে জিতেছে দাপটের সঙ্গে। আজ শাহাদাত হোসেন দীপুর নেতৃত্বাধীন বাংলাদেশ জিতেছে ৭ উইকেটে। সেইসঙ্গে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে জায়গা করে নিল বাংলাদেশ ইমার্জিং দল। এর মধ্য দিয়ে ২ জয়ে ৪ পয়েন্ট পেয়েছে যুব টাইগাররা। যেখানে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল।    প্রিটোরিয়ায় গত ৩ আগস্ট ইউনিভার্সিটি স্পোর্ট দক্ষিণ আফ্রিকার (ইউএসএসএ) বিপক্ষে বাংলাদেশ ইমার্জিং জিতেছিল ডাকওয়ার্থ লুইস ও স্টার্ন মেথডে ২৬ রানে। আজ একই প্রতিপক্ষকে রীতিমতো উড়িয়ে দিয়েছে দীপুর দল। ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশ পেয়েছে ৭ উইকেটের বিধ্বংসী জয়। প্রিটোরিয়ায় আজ ১৬৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ ইমার্জিং। ইনিংসের ষষ্ঠ বলে ইউনিভার্সিটি স্পোর্ট দক্ষিণ আফ্রিকার (ইউএসএসএ) পেসার এসোসা আইহেভবাকে তুলে মারতে গিয়ে রানের খাতা খোলার আগেই বিদায় নিয়েছেন হাবিবুর রহমান সোহান। ১ রানে উইকেট পড়ার পর তিন নম্বরে নেমেছেন ইমার্জিং দলের অধিনায়ক শাহাদাত হোসেন দীপু। তবে তার সঙ্গে ওপেনার মাহফিজুল ইসলাম রবিনের জুটি বড় হয়নি। এক ওভার বিরতিতে এসে রবিনকে (৮) ফিরিয়েছেন আইহেভবা। ইফতিখার হোসেন ইফতি ও দীপু এরপর বিপদে দলের হাল ধরেন। তৃতীয় উইকেটে ৬৫ রানের জুটি গড়েন তারা (ইফতি-দীপু)। ১১তম ওভারের শেষ বলে ইফতিকে ফিরিয়ে জুটি ভাঙেন ইউএসএসএর বাঁহাতি স্পিনার লেতন ত্রস্কি। দীপু বিস্ফোরক ব্যাটিং করলেও ইফতি খেলেছেন ধীরেসুস্থে। ২৪ বলে ১৬ রান করা ইফতির বিদায়ে বাংলাদেশ ইমার্জিং দলের স্কোর হয়ে যায় ১১ ওভারে ৩ উইকেটে ৭৮। তারপর আর বাংলাদেশকে পেছনে ফিরে তাকাতে হয়নি। দুজনে স্বাগতিক দলের বোলারদের ওপর চড়াও হয়েছেন। চতুর্থ উইকেটে ৭২ বলে ৮৯ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন ইরফান শুক্কুর ও দীপু। ২১.৫ ওভারে বাংলাদেশ ইমার্জিং করে ৩ উইকেটে ১৬৭ রান। ইনিংসে সর্বোচ্চ ৭৩ রান আসে দীপুর ব্যাটে। ৫৬ বলের ইনিংসে ১২ চার ও ১ ছক্কা। শুক্কুরও ফিফটি ছুঁয়েছেন। ৩৯ বলে ৭ চার ও ৩ ছক্কায় করেন ৫৮ রান। টস জিতে আজ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক দীপু। একটা পর্যায়ে ইউএসএসএর স্কোর ছিল ১৯ ওভারে ১ উইকেটে ১২৬ রান। এখান থেকেই ধসের শুরু। ৪০ রানে ৯ উইকেট হারিয়ে স্বাগতিকেরা ৩৩.৫ ওভারে ১৬৬ রানে গুটিয়ে যায়। ইনিংস সর্বোচ্চ ৭২ রান করেন ডেভিড টিগার। ৫৭ বলের ইনিংসে ৮ চার ও ৩ ছক্কা মেরেছেন তিনি। বাংলাদেশের চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ৬.৫ ওভারে ২৮ রানে পেয়েছেন ৪ উইকেট।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow