প্রতিপক্ষের হামলায় একই পরিবারের আহত ১৩

লক্ষ্মীপুরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ১৩ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) জমি নিয়ে বিরোধের জের ধরে সদর উপজেলার টুমচর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সুলতান মাঝি বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে সদর থানায় আহত মাইন উদ্দিন ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ করেন। অভিযুক্তরা হলেন- মো. আনিছ, বেল্লাল হোসেন, মো. সুজন, শাকিল হোসেন, ওমর ফারুক, মো. নাহিদ, মো. নাঈম, হামজা, ফারুক হোসেন। অভিযোগ সূত্রে জানা গেছে, আহত মহিন ও বেল্লালদের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। বেল্লালরা জোরপূর্বক বিরোধীয় জমিতে ঘর নির্মাণ করে। ওই জমিতে থাকা জাল ছেঁড়ার অভিযোগ তুলে পরিকল্পিতভাবে বাঁশ ও লাঠিসোঁটা নিয়ে মাইন উদ্দিনদের ওপর বেলালরা হামলা চালায়। এতে মাইন উদ্দিনসহ সুমাইয়া আক্তার, শিউলি আক্তার, মো. মোবারক, মনছুরা খাতুন, পারভিন, মাইমুনা আক্তার, জুলফিকার, জিহাদ হোসেন, রৌশন আক্তার, আপন হোসেন, ফরিদা আক্তার ও মহিন হোসেন আহত হন।  মাইন উদ্দিন বলেন, আমার দখলীয় জমিতে জোরপূর্বক ঘর নির্মাণ করে জাল দিয়ে ব্যারিকেড দেয় আনিস এবং বেলাল গংরা। এ নিয়ে আমরা থানায় অভিযোগও দিয়েছি। ঘটনার দিন ওই জমির জাল ছ

প্রতিপক্ষের হামলায় একই পরিবারের আহত ১৩

লক্ষ্মীপুরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ১৩ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) জমি নিয়ে বিরোধের জের ধরে সদর উপজেলার টুমচর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সুলতান মাঝি বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে সদর থানায় আহত মাইন উদ্দিন ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ করেন।

অভিযুক্তরা হলেন- মো. আনিছ, বেল্লাল হোসেন, মো. সুজন, শাকিল হোসেন, ওমর ফারুক, মো. নাহিদ, মো. নাঈম, হামজা, ফারুক হোসেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, আহত মহিন ও বেল্লালদের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। বেল্লালরা জোরপূর্বক বিরোধীয় জমিতে ঘর নির্মাণ করে। ওই জমিতে থাকা জাল ছেঁড়ার অভিযোগ তুলে পরিকল্পিতভাবে বাঁশ ও লাঠিসোঁটা নিয়ে মাইন উদ্দিনদের ওপর বেলালরা হামলা চালায়।

এতে মাইন উদ্দিনসহ সুমাইয়া আক্তার, শিউলি আক্তার, মো. মোবারক, মনছুরা খাতুন, পারভিন, মাইমুনা আক্তার, জুলফিকার, জিহাদ হোসেন, রৌশন আক্তার, আপন হোসেন, ফরিদা আক্তার ও মহিন হোসেন আহত হন। 

মাইন উদ্দিন বলেন, আমার দখলীয় জমিতে জোরপূর্বক ঘর নির্মাণ করে জাল দিয়ে ব্যারিকেড দেয় আনিস এবং বেলাল গংরা। এ নিয়ে আমরা থানায় অভিযোগও দিয়েছি। ঘটনার দিন ওই জমির জাল ছিঁড়ে ফেলার ঘটনাকে কেন্দ্র করে বেলালরা আমাদের উপর হামলা করে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

এ ব্যাপারে জানতে অভিযুক্ত বেলালের মুঠোফোনে একাধিকবার কল করলেও সংযোগ পাওয়া যায়নি।

লক্ষ্মীপুর সদর থানার ওসি ওয়াহিদ পারভেজ বলেন, ঘটনাটি নিয়ে দুপক্ষই অভিযোগ করেছে। ঘটনা তদন্তে একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow