প্রতিমন্ত্রীর নামে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, সতর্কতা জারি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির নাম ও ছবি ব্যবহার করে একটি ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ডিএমপির বনানী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জানা যায়, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির প্রটোকল (গানম্যান) এস আই আব্দুল হালিম বিষয়টি নিয়ে বনানী থানায় সাধারণ ডায়েরি করেন। প্রতিমন্ত্রী মীর শাহে আলমের রাজনৈতিক প্রেস সচিব আতিকুর রহমান আতিক বিষয়টি নিশ্চিত করেছেন।  অভিযোগে বলা হয়, অজ্ঞাত এক ব্যক্তি প্রতিমন্ত্রীর নাম ও ছবি ব্যবহার করে একটি ভুয়া অ্যাকাউন্ট পরিচালনা করছে। ওই নম্বর থেকে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে অনৈতিক সুযোগ-সুবিধা ও অর্থ লেনদেনের প্রস্তাব দেওয়া হচ্ছে। বিষয়টি প্রতিমন্ত্রীর মান-সম্মানের জন্য হানিকর হওয়ায় দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ খালিদ মনসুর জানান, অভিযোগটি আমলে নিয়ে প্রয়োজনীয় তদন্ত ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। শুক্রবার (৬ মার্চ) প্রতিমন্ত্রীর দপ্তর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়ে সাধারণ মানুষকে সতর্ক করেছে। বিজ্ঞপ্

প্রতিমন্ত্রীর নামে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, সতর্কতা জারি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির নাম ও ছবি ব্যবহার করে একটি ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ডিএমপির বনানী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জানা যায়, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির প্রটোকল (গানম্যান) এস আই আব্দুল হালিম বিষয়টি নিয়ে বনানী থানায় সাধারণ ডায়েরি করেন।

প্রতিমন্ত্রী মীর শাহে আলমের রাজনৈতিক প্রেস সচিব আতিকুর রহমান আতিক বিষয়টি নিশ্চিত করেছেন। 

অভিযোগে বলা হয়, অজ্ঞাত এক ব্যক্তি প্রতিমন্ত্রীর নাম ও ছবি ব্যবহার করে একটি ভুয়া অ্যাকাউন্ট পরিচালনা করছে। ওই নম্বর থেকে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে অনৈতিক সুযোগ-সুবিধা ও অর্থ লেনদেনের প্রস্তাব দেওয়া হচ্ছে।

বিষয়টি প্রতিমন্ত্রীর মান-সম্মানের জন্য হানিকর হওয়ায় দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ খালিদ মনসুর জানান, অভিযোগটি আমলে নিয়ে প্রয়োজনীয় তদন্ত ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

শুক্রবার (৬ মার্চ) প্রতিমন্ত্রীর দপ্তর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়ে সাধারণ মানুষকে সতর্ক করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিমন্ত্রীর নাম বা তার আত্মীয় পরিচয় দিয়ে বিভিন্ন জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের কাছে ফোনকল করা হচ্ছে। ফোনকলে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ব্যক্তিগত বা প্রশাসনিক সুবিধার আশ্বাস দেওয়া হচ্ছে।

সতর্কবার্তায় আরও বলা হয়, প্রতিমন্ত্রী বা তার দপ্তরের পক্ষ থেকে এ ধরনের কোনো ফোনকল বা ব্যক্তিগত সুবিধার প্রতিশ্রুতি দেওয়া হয় না। এ ধরনের কর্মকাণ্ড সম্পূর্ণ প্রতারণামূলক ও আইনত দণ্ডনীয় অপরাধ।

কেউ এমন প্রলোভনের শিকার হলে বা প্রতারণামূলক কর্মকাণ্ডের তথ্য পেলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow