প্রথমবারের মতো ইরানে হামলা চালাল মধ্যপ্রাচ্যের আরেক দেশ
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যে সংযুক্ত আরব আমিরাত ইরানের একটি লবণাক্ত পানি বিশুদ্ধকরণ স্থাপনায় হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেট। এটি হবে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে পারস্য উপসাগরীয় কোনো দেশের প্রথম সরাসরি হামলা। এদিকে ইরানের কর্মকর্তারা এবং রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, গতকাল রাতে ইরানের কেশম দ্বীপে একটি পানি বিশুদ্ধকরণ প্ল্যান্টে হামলা হয়েছে। এতে অন্তত ৩০টি গ্রামের পানির সরবরাহ ব্যাহত হয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, হামলায় দ্বীপটির একটি মিঠা পানি উৎপাদনকারী ডিস্যালিনেশন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, ইরানের অবকাঠামোর ওপর হামলা একটি বিপজ্জনক পদক্ষেপ এবং এর গুরুতর পরিণতি হবে তবে হরমোজগান প্রদেশের স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, কেশম দ্বীপের কিছু গ্রামীণ এলাকায় পানির সরবরাহে যে বিঘ্ন ঘটেছিল তা ইতোমধ্যে সমাধান করা হয়েছে। বর্তমানে দ্বীপটিতে পানির সরবরাহ স্বাভাবিক রয়েছে।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যে সংযুক্ত আরব আমিরাত ইরানের একটি লবণাক্ত পানি বিশুদ্ধকরণ স্থাপনায় হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেট। এটি হবে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে পারস্য উপসাগরীয় কোনো দেশের প্রথম সরাসরি হামলা।
এদিকে ইরানের কর্মকর্তারা এবং রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, গতকাল রাতে ইরানের কেশম দ্বীপে একটি পানি বিশুদ্ধকরণ প্ল্যান্টে হামলা হয়েছে। এতে অন্তত ৩০টি গ্রামের পানির সরবরাহ ব্যাহত হয়।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, হামলায় দ্বীপটির একটি মিঠা পানি উৎপাদনকারী ডিস্যালিনেশন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, ইরানের অবকাঠামোর ওপর হামলা একটি বিপজ্জনক পদক্ষেপ এবং এর গুরুতর পরিণতি হবে
তবে হরমোজগান প্রদেশের স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, কেশম দ্বীপের কিছু গ্রামীণ এলাকায় পানির সরবরাহে যে বিঘ্ন ঘটেছিল তা ইতোমধ্যে সমাধান করা হয়েছে। বর্তমানে দ্বীপটিতে পানির সরবরাহ স্বাভাবিক রয়েছে।
What's Your Reaction?