প্রথমবারের মতো নারী এসপি পেল ঢাকা জেলা
ঢাকা জেলার ইতিহাসে প্রথমবারের মতো পুলিশ সুপার (এসপি) হিসেবে একজন নারী কর্মকর্তা পেতে যাচ্ছে ঢাকা জেলা পুলিশ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) পুলিশ ক্যাডারের ২৫ ব্যাচের কর্মকর্তা শামীমা পারভীনকে ঢাকা জেলার এসপি হিসেবে বদলি করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এই প্রজ্ঞাপন জারি হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ সদরদপ্তরের এসপি শামীমা পারভীনকে ঢাকা জেলার পুলিশ সুপার হিসেবে বদরি করা হয়। একই প্রজ্ঞাপনে ঢাকা জেলার বর্তমান পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে বদলি করে পাঠানো হয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) এসপি করে। পুলিশের ৬৪ জেলা ইউনিটের মধ্যে ঢাকা জেলা পুলিশকে নানা কারণেই গুরুত্বপূর্ণ ইউনিট হিসেবে বিবেচনা করা হয়। সাধারণত সব সরকারের আমলেই আস্থাভাজন কর্মকর্তারা নিয়োগ পান এ পদে। বিদায়ি পুলিশ সুপার মিজানুর রহমান ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়ে ঢাকা জেলার এসপি হিসেবে পদায়ন পেয়েছিলেন। ওই সময়ে ‘লটারি’র মাধ্যমে কয়েকটি জেলায় এসপি পদায়ন করা হয়, তাতে ঢাকা জেলাও ছিল। যদিও পুলিশ বিভাগেই এই লটারি নিয়ে সমালোচনা চলছিল। লটারিতে এসপি পদায়ন পেলেও
ঢাকা জেলার ইতিহাসে প্রথমবারের মতো পুলিশ সুপার (এসপি) হিসেবে একজন নারী কর্মকর্তা পেতে যাচ্ছে ঢাকা জেলা পুলিশ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) পুলিশ ক্যাডারের ২৫ ব্যাচের কর্মকর্তা শামীমা পারভীনকে ঢাকা জেলার এসপি হিসেবে বদলি করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এই প্রজ্ঞাপন জারি হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ সদরদপ্তরের এসপি শামীমা পারভীনকে ঢাকা জেলার পুলিশ সুপার হিসেবে বদরি করা হয়। একই প্রজ্ঞাপনে ঢাকা জেলার বর্তমান পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে বদলি করে পাঠানো হয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) এসপি করে।
পুলিশের ৬৪ জেলা ইউনিটের মধ্যে ঢাকা জেলা পুলিশকে নানা কারণেই গুরুত্বপূর্ণ ইউনিট হিসেবে বিবেচনা করা হয়। সাধারণত সব সরকারের আমলেই আস্থাভাজন কর্মকর্তারা নিয়োগ পান এ পদে।
বিদায়ি পুলিশ সুপার মিজানুর রহমান ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়ে ঢাকা জেলার এসপি হিসেবে পদায়ন পেয়েছিলেন। ওই সময়ে ‘লটারি’র মাধ্যমে কয়েকটি জেলায় এসপি পদায়ন করা হয়, তাতে ঢাকা জেলাও ছিল। যদিও পুলিশ বিভাগেই এই লটারি নিয়ে সমালোচনা চলছিল।
লটারিতে এসপি পদায়ন পেলেও মিজানুর রহমানের সময়ে ঢাকা জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব একটা উন্নত হচ্ছিল না। সাভার ও আশুলিয়া, কেরাণীগঞ্জে চুরি-ডাকাতিসহ নানা ধরনের অপরাধ সংঘটিত হওয়ায় ছিল সমালোচনাও। তার মধ্যে জেলার বিভিন্ন থানায় কনস্টেবল থেকে এসআই পর্যন্ত সদস্যদের ঘন ঘন অভ্যন্তরীণ বদলিতেও জেলা পুলিশে নানা মুখরোচক আলোচনা চলছিল। এরমধ্যেই মিজানুর রহমানকে সরিয়ে একই ব্যাচের কর্মকর্তা শামীমা পারভীনকে এসপির দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
পুলিশ বিভাগে শামীমা পারভীন চৌকস কর্মকর্তা হিসেবে পরিচিতি থাকলেও বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তিনি নানা বঞ্চনার শিকার হন।
নড়াইলের বাসিন্দা এই পুলিশ কর্মকর্তা ২৫তম বিসিএসের মাধ্যমে ২০০৬ সালের ২১ আগস্ট সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে যোগ দেন পুলিশ বাহিনীতে।
পুলিশের নানা ইউনিটে দায়িত্ব পালন ছাড়াও তিনি আন্তর্জাতিক নারী পুলিশ অ্যাসোসিয়েশনের (আইএডব্লিউপি) সেন্ট্রাল এবং দক্ষিণ এশিয়ার কো-অর্ডিনেটর হিসেবেও দায়িত্ব পালন করেন।
এর আগে গত ২২ এপ্রিল ঢাকা জেলার প্রথম নারী জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পান ফরিদা খানম। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এই দায়িত্ব দেওয়া হয়।
What's Your Reaction?