প্রথমার্ধেই স্পেনের ধাক্কা, বিদায়ের শঙ্কায় উরুগুয়ে
বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে বড় ধাক্কা খেল উরুগুয়ে। হারলেই বিদায় নিশ্চিত-এমন সমীকরণের ম্যাচে প্রথমার্ধেই স্পেনের কাছে এক গোল হজম করে পিছিয়ে পড়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। অন্যদিকে একই গ্রুপের কেপ ভার্দে-সৌদি আরব ম্যাচটি এখনো গোলশূন্য রয়েছে।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে প্রথমার্ধের একমাত্র গোলটি আসে ৪২ মিনিটে। গোলটি অনেকটাই উরুগুয়ের রক্ষণভাগের ভুলের ফল। নিজেদের এলোমেলো খেলায় ডি-বক্স থেকে বল ঠিকভাবে ক্লিয়ার করতে ব্যর্থ হয় তারা। সেই সুযোগে নিচু ক্রসে বল বক্সের ভেতরে পাঠান মার্কোস লরেন্তে।
তবে উরুগুয়ের ডিফেন্ডাররা তা সামলাতে পারেননি। সুযোগ পেয়ে দ্রুত শট নেন অ্যালেক্স বায়েনা। উরুগুয়ের গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা সর্বোচ্চ চেষ্টা করেও বল ঠেকাতে পারেননি। তার হাত ফসকে বল জড়িয়ে যায় জালে।
প্রথমার্ধের যোগ করা সময়ের সপ্তম মিনিটে সমতায় ফেরার দারুণ সুযোগ পেয়েছিল উরুগুয়ে। ডান প্রান্তে রোনাল্ড আরাউহো ও ফেদেরিকো ভালভার্দের চমৎকার বোঝাপড়ায় গড়ে ওঠে আক্রমণ। পরে গোলমুখে নিচু ক্রসে বল বাড়িয়ে দেন ভালভার্দে।
কিন্তু নুনেজ বলের নাগাল পেলেও শট নেওয়ার আগেই স্লাইড করে বিপদমুক্ত করেন আইমেরিক লাপোর্তে। তার সময়োপযোগ
বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে বড় ধাক্কা খেল উরুগুয়ে। হারলেই বিদায় নিশ্চিত-এমন সমীকরণের ম্যাচে প্রথমার্ধেই স্পেনের কাছে এক গোল হজম করে পিছিয়ে পড়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। অন্যদিকে একই গ্রুপের কেপ ভার্দে-সৌদি আরব ম্যাচটি এখনো গোলশূন্য রয়েছে।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে প্রথমার্ধের একমাত্র গোলটি আসে ৪২ মিনিটে। গোলটি অনেকটাই উরুগুয়ের রক্ষণভাগের ভুলের ফল। নিজেদের এলোমেলো খেলায় ডি-বক্স থেকে বল ঠিকভাবে ক্লিয়ার করতে ব্যর্থ হয় তারা। সেই সুযোগে নিচু ক্রসে বল বক্সের ভেতরে পাঠান মার্কোস লরেন্তে।
তবে উরুগুয়ের ডিফেন্ডাররা তা সামলাতে পারেননি। সুযোগ পেয়ে দ্রুত শট নেন অ্যালেক্স বায়েনা। উরুগুয়ের গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা সর্বোচ্চ চেষ্টা করেও বল ঠেকাতে পারেননি। তার হাত ফসকে বল জড়িয়ে যায় জালে।
প্রথমার্ধের যোগ করা সময়ের সপ্তম মিনিটে সমতায় ফেরার দারুণ সুযোগ পেয়েছিল উরুগুয়ে। ডান প্রান্তে রোনাল্ড আরাউহো ও ফেদেরিকো ভালভার্দের চমৎকার বোঝাপড়ায় গড়ে ওঠে আক্রমণ। পরে গোলমুখে নিচু ক্রসে বল বাড়িয়ে দেন ভালভার্দে।
কিন্তু নুনেজ বলের নাগাল পেলেও শট নেওয়ার আগেই স্লাইড করে বিপদমুক্ত করেন আইমেরিক লাপোর্তে। তার সময়োপযোগী হস্তক্ষেপে ভেস্তে যায় উরুগুয়ের সম্ভাবনাময় আক্রমণ। এরপর সহজেই বল নিয়ন্ত্রণে নেন গোলরক্ষক উনাই সিমোন।