প্রথম আলো কার্যালয়ে হামলা মামলায় এক আসামি ৩ দিনের রিমান্ডে

রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় আনোয়ার হোসেন (৩৮) নামে এক আসামির তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২২ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। সন্ধ্যায় ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির ওয়েব বেইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিমের এসআই শাহ মিনহাজ উদ্দিন আসামিকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। রিমান্ড আবেদনে বলা হয়, লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সোনাপুর গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন বর্তমানে অন্য একটি মামলায় কারাগারে রয়েছেন। তদন্তে প্রাপ্ত ভিডিও ফুটেজ, স্থানীয় সাক্ষীদের বক্তব্য এবং অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণে হামলার ঘটনায় তার সংশ্লিষ্টতার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তদন্ত কর্মকর্তার আবেদনে আরও উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া বিভিন্ন উসকানিমূলক পোস্টের মাধ্যমে হামলার আগে জনসমাগম বৃদ্ধি পায়। পরে কয়েকশ লোক কারওয়ান বাজারে অবস্থিত প্রথম আলো কার্

প্রথম আলো কার্যালয়ে হামলা মামলায় এক আসামি ৩ দিনের রিমান্ডে

রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় আনোয়ার হোসেন (৩৮) নামে এক আসামির তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২২ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

সন্ধ্যায় ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির ওয়েব বেইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিমের এসআই শাহ মিনহাজ উদ্দিন আসামিকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সোনাপুর গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন বর্তমানে অন্য একটি মামলায় কারাগারে রয়েছেন। তদন্তে প্রাপ্ত ভিডিও ফুটেজ, স্থানীয় সাক্ষীদের বক্তব্য এবং অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণে হামলার ঘটনায় তার সংশ্লিষ্টতার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।

তদন্ত কর্মকর্তার আবেদনে আরও উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া বিভিন্ন উসকানিমূলক পোস্টের মাধ্যমে হামলার আগে জনসমাগম বৃদ্ধি পায়। পরে কয়েকশ লোক কারওয়ান বাজারে অবস্থিত প্রথম আলো কার্যালয়ের সামনে জড়ো হয়ে ভবনে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায়।

মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ১৮ ডিসেম্বর গভীর রাতে একদল ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে প্রথম আলো কার্যালয়ের সামনে অবস্থান নেয়। একপর্যায়ে তারা ভবনে প্রবেশ করে বিভিন্ন অফিস কক্ষ, কম্পিউটার, ল্যাপটপ, টেলিভিশন, আসবাবপত্র ও অন্যান্য সরঞ্জাম ভাঙচুর করে। পাশাপাশি বিক্রয়কেন্দ্র থেকে বইপত্র নিয়ে যাওয়ার অভিযোগও রয়েছে।

এ ঘটনায় প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ নথিপত্র, আর্থিক দলিল, কর ও ভ্যাটসংক্রান্ত কাগজপত্রসহ বিভিন্ন রেকর্ড ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এছাড়া ভবনের নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে স্থাপিত সিসিটিভি ক্যামেরা ও অন্যান্য যন্ত্রপাতিও নষ্ট করা হয়।

পুলিশের দাবি, হামলাকারীরা ভবনের বিভিন্ন স্থানে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসের কার্যক্রমেও বাধা দেয়। এ ঘটনায় প্রায় ৩২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তদন্তে প্রাথমিকভাবে উঠে এসেছে।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা বলেন, ঘটনার পরিকল্পনাকারী, অর্থদাতা ও নির্দেশদাতাদের শনাক্ত করা, পলাতক আসামিদের গ্রেপ্তার, লুট হওয়া মালামাল উদ্ধার এবং হামলায় জড়িত অন্যদের বিষয়ে তথ্য সংগ্রহের জন্য আনোয়ার হোসেনকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

শুনানি শেষে আদালত পাঁচদিনের পরিবর্তে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এমডিএএ/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow