প্রথম দিনেই ১০০ কোটি, বলিউডের রাজা এখন রণবীরের ‘ধুরন্ধর ২’

মুক্তির আগেই রেকর্ডের ইঙ্গিত ছিলো। আর মুক্তির পর সেটিই বাস্তব হয়ে উঠল। ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ দিয়ে বক্স অফিসে ঝড় তুলেছেন রণবীর সিং। প্রথম দিনেই ১০০ কোটি রুপি আয়ের মাইলফলক ছুঁয়ে ইতিহাস গড়েছে সিনেমাটি। ১৯ মার্চ মুক্তির পর থেকেই দাপট দেখাতে শুরু করেছে ‘ধুরন্ধর ২’। অগ্রিম টিকিট বিক্রির সাফল্যই বলে দিচ্ছিল বড় কিছু হতে যাচ্ছে। শেষ পর্যন্ত প্রথম দিনেই ১০০ কোটি রুপির বেশি আয় করে এটি হয়ে উঠেছে হিন্দি সিনেমার ইতিহাসে সর্বোচ্চ ওপেনিং পাওয়া চলচ্চিত্র। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সিনেমাটির প্রথম দিনের বিশ্বব্যাপী আয় ছাড়িয়েছে ১৫০ কোটি রুপি। এর মধ্যে শুধু হিন্দি ভার্সন থেকেই এসেছে প্রায় ১০০ কোটিরও বেশি। এর আগে সর্বোচ্চ ওপেনিং ছিল শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমার। সেই ছবির আয় ছিল ৭৫ কোটি রুপি। গত বছরের ৫ ডিসেম্বর মুক্তি পাওয়া ‘ধুরন্ধর’ প্রায় দুই মাস প্রেক্ষাগৃহে রাজত্ব করে আয় করেছিল প্রায় ১,৩৫০ কোটি রুপি। বিশ্লেষকদের ধারণা, সিকুয়েলটি সেই রেকর্ডও ছাড়িয়ে যেতে পারে। গোপন গোয়েন্দা অভিযানের গল্পে তৈরি এই সিরিজে ইন্টেলিজেন্স ব্যুরোর প্রধান অজয় সান্যালের নেতৃত্বে একটি বড় মিশনের কাহিনি উঠে আসে। নতুন পর্বে রণব

প্রথম দিনেই ১০০ কোটি, বলিউডের রাজা এখন রণবীরের ‘ধুরন্ধর ২’

মুক্তির আগেই রেকর্ডের ইঙ্গিত ছিলো। আর মুক্তির পর সেটিই বাস্তব হয়ে উঠল। ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ দিয়ে বক্স অফিসে ঝড় তুলেছেন রণবীর সিং। প্রথম দিনেই ১০০ কোটি রুপি আয়ের মাইলফলক ছুঁয়ে ইতিহাস গড়েছে সিনেমাটি।

১৯ মার্চ মুক্তির পর থেকেই দাপট দেখাতে শুরু করেছে ‘ধুরন্ধর ২’। অগ্রিম টিকিট বিক্রির সাফল্যই বলে দিচ্ছিল বড় কিছু হতে যাচ্ছে। শেষ পর্যন্ত প্রথম দিনেই ১০০ কোটি রুপির বেশি আয় করে এটি হয়ে উঠেছে হিন্দি সিনেমার ইতিহাসে সর্বোচ্চ ওপেনিং পাওয়া চলচ্চিত্র।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সিনেমাটির প্রথম দিনের বিশ্বব্যাপী আয় ছাড়িয়েছে ১৫০ কোটি রুপি। এর মধ্যে শুধু হিন্দি ভার্সন থেকেই এসেছে প্রায় ১০০ কোটিরও বেশি। এর আগে সর্বোচ্চ ওপেনিং ছিল শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমার। সেই ছবির আয় ছিল ৭৫ কোটি রুপি।

গত বছরের ৫ ডিসেম্বর মুক্তি পাওয়া ‘ধুরন্ধর’ প্রায় দুই মাস প্রেক্ষাগৃহে রাজত্ব করে আয় করেছিল প্রায় ১,৩৫০ কোটি রুপি। বিশ্লেষকদের ধারণা, সিকুয়েলটি সেই রেকর্ডও ছাড়িয়ে যেতে পারে।

গোপন গোয়েন্দা অভিযানের গল্পে তৈরি এই সিরিজে ইন্টেলিজেন্স ব্যুরোর প্রধান অজয় সান্যালের নেতৃত্বে একটি বড় মিশনের কাহিনি উঠে আসে। নতুন পর্বে রণবীর সিং অভিনীত হামজার প্রতিশোধের গল্পই মূল আকর্ষণ। একই সঙ্গে সাধারণ একজন যুবক থেকে তার রূপান্তরের গল্পও তুলে ধরা হয়েছে।

প্রায় চার ঘণ্টার টানটান চিত্রনাট্যে নির্মিত এই সিনেমাটি পরিচালনা করেছেন আদিত্য ধর। অভিনয়ে আরও রয়েছেন আর মাধবন, অর্জুন রামপাল এবং সঞ্জয় দত্ত।

সব মিলিয়ে অ্যাকশন, ড্রামা আর আবেগের মিশেলে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ এখন বক্স অফিসের রাজা, এমনটাই বলছেন চলচ্চিত্র বিশ্লেষকেরা।

 

এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow