প্রথম দিনেই ১৬ হাজার টন বর্জ্য অপসারণ করতে চায় ঢাকা দক্ষিণ সিটি
রাজধানীতে পবিত্র ঈদুল আজহার কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণে ব্যাপক প্রস্তুতি নিয়ে কাজ করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সংস্থাটির লক্ষ্য, প্রথম দিনেই প্রায় ১৬ হাজার টন বর্জ্য অপসারণ করা। বৃহস্পতিবার (২৮ মে) কলাবাগান সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) থেকে মাতুয়াইল ভাগাড়ে বর্জ্য পরিবহনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অপসারণ কার্যক্রমের উদ্বোধন করেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ‘ডিএসসিসি নির্ধারিত সময়ের মধ্যে কোরবানির বর্জ্য অপসারণে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। অপসারণ কার্যক্রম উদ্বোধনের পরবর্তী আট ঘণ্টার মধ্যেই প্রথম দিনের সব বর্জ্য অপসারণ করা হবে। রাত ৯টার মধ্যেই পুরো ঢাকা দক্ষিণ সিটি এলাকা বর্জ্যমুক্ত করা সম্ভব হবে বলে আমরা আশাবাদী।’ আবদুস সালাম জানান, দ্রুত বর্জ্য অপসারণ নিশ্চিত করতে নগরবাসীকে ডিএসসিসি নির্ধারিত স্থানে কোরবানি সম্পন্ন করার জন্য আহ্বান জানানো হয়েছে। ডিএসসিসি জানিয়েছে, ঈদের প্রথম দিনে মাঠপর্যায়ে মোট ১৩ হাজার ৪৫৩ জন পরিচ্ছন্নতাকর্মী ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী দায়িত্ব পালন করছেন। প্রথম দিনে প্রায় ১৫ হাজার ৯৩
রাজধানীতে পবিত্র ঈদুল আজহার কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণে ব্যাপক প্রস্তুতি নিয়ে কাজ করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সংস্থাটির লক্ষ্য, প্রথম দিনেই প্রায় ১৬ হাজার টন বর্জ্য অপসারণ করা।
বৃহস্পতিবার (২৮ মে) কলাবাগান সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) থেকে মাতুয়াইল ভাগাড়ে বর্জ্য পরিবহনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অপসারণ কার্যক্রমের উদ্বোধন করেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ‘ডিএসসিসি নির্ধারিত সময়ের মধ্যে কোরবানির বর্জ্য অপসারণে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। অপসারণ কার্যক্রম উদ্বোধনের পরবর্তী আট ঘণ্টার মধ্যেই প্রথম দিনের সব বর্জ্য অপসারণ করা হবে। রাত ৯টার মধ্যেই পুরো ঢাকা দক্ষিণ সিটি এলাকা বর্জ্যমুক্ত করা সম্ভব হবে বলে আমরা আশাবাদী।’
আবদুস সালাম জানান, দ্রুত বর্জ্য অপসারণ নিশ্চিত করতে নগরবাসীকে ডিএসসিসি নির্ধারিত স্থানে কোরবানি সম্পন্ন করার জন্য আহ্বান জানানো হয়েছে।
ডিএসসিসি জানিয়েছে, ঈদের প্রথম দিনে মাঠপর্যায়ে মোট ১৩ হাজার ৪৫৩ জন পরিচ্ছন্নতাকর্মী ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী দায়িত্ব পালন করছেন। প্রথম দিনে প্রায় ১৫ হাজার ৯৩৫ টন বর্জ্য অপসারণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া ঈদের তিনদিনে দক্ষিণ সিটি করপোরেশন এলাকা থেকে মোট ৩৩ হাজার ৯৪২ টন বর্জ্য অপসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
ডিএসসিসি বলছে, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত নগরী গড়ে তুলতে নগরবাসীর সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য নির্ধারিত স্থানে কোরবানি সম্পন্ন ও বর্জ্য যথাস্থানে রাখার আহ্বান জানানো হয়েছে।
এমএএস/একিউএফ
What's Your Reaction?