প্রথম দিনে দেশে ফিরলেন ৬১৭৫ হাজি
পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষে সৌদি আরব থেকে দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশি হাজিরা। ফিরতি যাত্রার প্রথম দিনে ১৫টি ফ্লাইটে মোট ৬ হাজার ১৭৫ জন হাজি দেশে ফিরেছেন। হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, শনিবার (৩০ মে) পরিচালিত ফিরতি ফ্লাইটগুলোতে দেশে আসা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৪১৬ জন। আর বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫ হাজার ৭৫৯ জন। এদিকে আজ রোববার (৩১ মে) দ্বিতীয় দিনে আরও ১৪টি ফ্লাইটে ৫ হাজারের বেশি হাজি দেশে ফেরার কথা রয়েছে বলে জানা গেছে। দেশে ফিরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাজিরা এবারের হজ ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, হজ পালনকালে কোনো ধরনের বড় ভোগান্তির মুখোমুখি হতে হয়নি। হাজিদের ভাষ্য, বাংলাদেশ ও সৌদি আরবে থাকা, খাওয়া, পরিবহনসহ সামগ্রিক ব্যবস্থাপনা ছিল সুশৃঙ্খল ও সন্তোষজনক। ফলে তারা নির্বিঘ্নে হজের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পেরেছেন। সংশ্লিষ্টরা আশা করছেন, নির্ধারিত সময়সূচি অনুযায়ী পর্যায়ক্রমে বাকি হাজিরাও দেশে ফিরে আসবেন।
পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষে সৌদি আরব থেকে দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশি হাজিরা। ফিরতি যাত্রার প্রথম দিনে ১৫টি ফ্লাইটে মোট ৬ হাজার ১৭৫ জন হাজি দেশে ফিরেছেন।
হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, শনিবার (৩০ মে) পরিচালিত ফিরতি ফ্লাইটগুলোতে দেশে আসা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৪১৬ জন। আর বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫ হাজার ৭৫৯ জন।
এদিকে আজ রোববার (৩১ মে) দ্বিতীয় দিনে আরও ১৪টি ফ্লাইটে ৫ হাজারের বেশি হাজি দেশে ফেরার কথা রয়েছে বলে জানা গেছে।
দেশে ফিরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাজিরা এবারের হজ ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, হজ পালনকালে কোনো ধরনের বড় ভোগান্তির মুখোমুখি হতে হয়নি।
হাজিদের ভাষ্য, বাংলাদেশ ও সৌদি আরবে থাকা, খাওয়া, পরিবহনসহ সামগ্রিক ব্যবস্থাপনা ছিল সুশৃঙ্খল ও সন্তোষজনক। ফলে তারা নির্বিঘ্নে হজের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পেরেছেন।
সংশ্লিষ্টরা আশা করছেন, নির্ধারিত সময়সূচি অনুযায়ী পর্যায়ক্রমে বাকি হাজিরাও দেশে ফিরে আসবেন।
What's Your Reaction?