প্রথম বাংলাদেশি হিসেবে হান্ড্রেড লিগে জায়গা পেয়ে যা বললেন মোস্তাফিজ
চলতি বছরের জুলাই-আগস্টে শুরু হবে দ্য হান্ড্রেডের নতুন মৌসুম। আর মোস্তাফিজুর রহমান এখন ব্যস্ত বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজে। তবে বাংলাদেশের বাঁহাতি পেসারের মন যে পড়ে আছে দ্য হান্ড্রেডে। ইংল্যান্ডের একশ বলের এই টুর্নামেন্টে খেলতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন তিনি।
বৃহস্পতিবার নিলামে প্রথম বাংলাদেশি হিসেবে ইংল্যান্ডের ১০০ বলের এই টুর্নামেন্টে দল পেয়েছেন মোস্তাফিজ। নিলাম থেকে ১ লাখ পাউন্ডে তাকে নিয়েছে বার্মিংহাম ফিনিক্স। বাংলাদেশি মুদ্রায় তা ১ কোটি ৬৪ লাখ টাকা। দল পেয়ে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্টে বাংলাদেশের বাঁহাতি পেসার লিখেছেন, ‘দ্য হান্ড্রেডে খেলার সুযোগ পেয়ে আমি খুবই রোমাঞ্চিত। বার্মিংহাম ফিনিক্সের হয়ে দারুণ একটি টুর্নামেন্টের অপেক্ষায় আছি। সবার ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ।’
এবারের দ্য হান্ড্রেডের নিলামে চূড়ান্ত তালিকায় নাম ছিল দুই বাংলাদেশির। নিলাম থেকে মোস্তাফিজ দল পেলেও রিশাদ হোসেনকে কিনতে আগ্রহ দেখায়নি কোনো দল। এর আগে গত বছরের ১৬ ডিসেম্বর আইপিএলে নিলাম থেকে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশি মুদ্রায় তা ১২ কোটি ২৬ লাখ
চলতি বছরের জুলাই-আগস্টে শুরু হবে দ্য হান্ড্রেডের নতুন মৌসুম। আর মোস্তাফিজুর রহমান এখন ব্যস্ত বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজে। তবে বাংলাদেশের বাঁহাতি পেসারের মন যে পড়ে আছে দ্য হান্ড্রেডে। ইংল্যান্ডের একশ বলের এই টুর্নামেন্টে খেলতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন তিনি।
বৃহস্পতিবার নিলামে প্রথম বাংলাদেশি হিসেবে ইংল্যান্ডের ১০০ বলের এই টুর্নামেন্টে দল পেয়েছেন মোস্তাফিজ। নিলাম থেকে ১ লাখ পাউন্ডে তাকে নিয়েছে বার্মিংহাম ফিনিক্স। বাংলাদেশি মুদ্রায় তা ১ কোটি ৬৪ লাখ টাকা। দল পেয়ে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্টে বাংলাদেশের বাঁহাতি পেসার লিখেছেন, ‘দ্য হান্ড্রেডে খেলার সুযোগ পেয়ে আমি খুবই রোমাঞ্চিত। বার্মিংহাম ফিনিক্সের হয়ে দারুণ একটি টুর্নামেন্টের অপেক্ষায় আছি। সবার ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ।’
এবারের দ্য হান্ড্রেডের নিলামে চূড়ান্ত তালিকায় নাম ছিল দুই বাংলাদেশির। নিলাম থেকে মোস্তাফিজ দল পেলেও রিশাদ হোসেনকে কিনতে আগ্রহ দেখায়নি কোনো দল। এর আগে গত বছরের ১৬ ডিসেম্বর আইপিএলে নিলাম থেকে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশি মুদ্রায় তা ১২ কোটি ২৬ লাখ টাকা। তবে রেকর্ড দামে বিক্রি হলেও এ বছরের ৩ জানুয়ারি ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে তাকে বাদ দেয় কলকাতা।