প্রথম সরকারি সফরে সৌদি গেলেন ধর্মমন্ত্রী

দায়িত্ব গ্রহণের পর প্রথম সরকারি সফরে সৌদি আরব গেলেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। ওমরাহ ও ভিজিট ফোরামের সভায় যোগ দিতেই তার এ সফর। শনিবার (২৮ মার্চ) বিকেলে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি মদিনার প্রিন্স মুহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওয়ানা দেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সৌদির হজ ও ওমরাহবিষয়কমন্ত্রী তৌফিক বিন ফাউজান আল রাবিয়াহর আমন্ত্রণে তৃতীয় ওমরাহ ও ভিজিট ফোরামে অংশ নিচ্ছেন ধর্মমন্ত্রী কায়কোবাদ। আগামী ৩০ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত মদিনার কিং সালমান আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে এ ফোরাম অনুষ্ঠিত হবে। ওমরাহ যাত্রীদের সেবার মানোন্নয়ন এবং অধিক সংখ্যক যাত্রী ও ভিজিটরদের ধর্মীয় কার্যক্রম পালনে সহায়তা প্রদানের লক্ষ্যে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় এ ফোরামের আয়োজন করেছে। মদিনা অঞ্চলের গভর্নর প্রিন্স সালমান বিন সুলতান বিন আবদুল আজিজ আল সৌদের পৃষ্ঠপোষকতা ও উপস্থিতিতে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। সফরকালে ধর্মমন্ত্রী ওমরাহ ফোরামে অংশগ্রহণের পাশাপাশি সৌদি হজ ও ওমরাহ মন্ত্রীর সঙ্গে প

প্রথম সরকারি সফরে সৌদি গেলেন ধর্মমন্ত্রী
দায়িত্ব গ্রহণের পর প্রথম সরকারি সফরে সৌদি আরব গেলেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। ওমরাহ ও ভিজিট ফোরামের সভায় যোগ দিতেই তার এ সফর। শনিবার (২৮ মার্চ) বিকেলে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি মদিনার প্রিন্স মুহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওয়ানা দেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সৌদির হজ ও ওমরাহবিষয়কমন্ত্রী তৌফিক বিন ফাউজান আল রাবিয়াহর আমন্ত্রণে তৃতীয় ওমরাহ ও ভিজিট ফোরামে অংশ নিচ্ছেন ধর্মমন্ত্রী কায়কোবাদ। আগামী ৩০ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত মদিনার কিং সালমান আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে এ ফোরাম অনুষ্ঠিত হবে। ওমরাহ যাত্রীদের সেবার মানোন্নয়ন এবং অধিক সংখ্যক যাত্রী ও ভিজিটরদের ধর্মীয় কার্যক্রম পালনে সহায়তা প্রদানের লক্ষ্যে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় এ ফোরামের আয়োজন করেছে। মদিনা অঞ্চলের গভর্নর প্রিন্স সালমান বিন সুলতান বিন আবদুল আজিজ আল সৌদের পৃষ্ঠপোষকতা ও উপস্থিতিতে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। সফরকালে ধর্মমন্ত্রী ওমরাহ ফোরামে অংশগ্রহণের পাশাপাশি সৌদি হজ ও ওমরাহ মন্ত্রীর সঙ্গে পৃথক বৈঠক করবেন। এছাড়া চলতি বছরের হজ কার্যক্রমের অগ্রগতি নিয়ে বাংলাদেশ হজ মিশনের কর্মকর্তাদের সঙ্গে পর্যালোচনা সভায় অংশ নেবেন তিনি। এ সময় বাংলাদেশি হজযাত্রীদের আবাসনের জন্য ভাড়াকৃত হোটেলসমূহ পরিদর্শন করবেন ধর্মমন্ত্রী। সফর শেষে আগামী ৫ এপ্রিল দেশে ফেরার কথা রয়েছে তার।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow