প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সিলেট স্বেচ্ছাসেবক দলের প্রচার মিছিল
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে প্রচার মিছিল করেছে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে নগরীর রিকাবীবাজার পয়েন্ট থেকে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বর্ণাঢ্য প্রচার মিছিল বের করা হয়। ব্যানার-ফেস্টুন ও স্লোগানে মুখরিত মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে পথসভায় মিলিত হয়। সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব)-এর সভাপতিত্বে এবং সদস্য-সচিব আফসার খানের সঞ্চালনায় পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী। তিনি বলেন, দেশনায়ক তারেক রহমানের এই সফর সিলেটবাসীর জন্য এক নতুন দিগন্তের উন্মোচন। দীর্ঘ ১৭ বছরের দুঃশাসন ও বঞ্চনার অবসান ঘটিয়ে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে সিলেট আসছেন। তার এই আগমনে সিলেটের মানুষ নতুন আশার আলো দেখছে। সভাপতির বক্তব্যে ভিপি মাহবুব বলেন, প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর তারেক রহমানের এটাই প্রথম সিলেট সফর। দীর্ঘদিন ধরে সিলেটবাসী অবহেলা
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে প্রচার মিছিল করেছে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল।
বুধবার (২৯ এপ্রিল) বিকেলে নগরীর রিকাবীবাজার পয়েন্ট থেকে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বর্ণাঢ্য প্রচার মিছিল বের করা হয়। ব্যানার-ফেস্টুন ও স্লোগানে মুখরিত মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে পথসভায় মিলিত হয়।
সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব)-এর সভাপতিত্বে এবং সদস্য-সচিব আফসার খানের সঞ্চালনায় পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।
তিনি বলেন, দেশনায়ক তারেক রহমানের এই সফর সিলেটবাসীর জন্য এক নতুন দিগন্তের উন্মোচন। দীর্ঘ ১৭ বছরের দুঃশাসন ও বঞ্চনার অবসান ঘটিয়ে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে সিলেট আসছেন। তার এই আগমনে সিলেটের মানুষ নতুন আশার আলো দেখছে।
সভাপতির বক্তব্যে ভিপি মাহবুব বলেন, প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর তারেক রহমানের এটাই প্রথম সিলেট সফর। দীর্ঘদিন ধরে সিলেটবাসী অবহেলা ও নানা সমস্যায় ভুগছে। এই সফরের মাধ্যমে সেসব সমস্যার সমাধান হবে।
তিনি আরও বলেন, আগামী ২মে সকল কর্মসূচিতে মহানগরীর ৪২টি ওয়ার্ড ও ৬টি জোনের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন এবং কর্মসূচি সফল করবেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। এছাড়া মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাছুম রাজ্জাক রুমেল, যুগ্ম আহ্বায়ক আবদুল হাসিম জাকারিয়া, রুনু আহমেদ, সৈয়দ আমীর উসমান হারুণ পনির।
অন্যান্যের মধ্যে স্বেচ্ছাসেবক দলের সদস্য তছির আলী, রেজা মজিদ, মিছবাহ আহমদ জেহিন, জাকারিয়া মোহাম্মদ সাকের, ফাহিম আহমদ চৌধুরী, মেহেদী হাসান সপু, আবির হাসান মুহিন, অ্যাডভোকেট ইকবাল হুসাইন, জিয়াউর রহমান, ইবনে জাহান তানভীর, রায়হান উদ্দিন রাজু, শামীম চৌধুরী, গোলাম মোস্তফা, আবদুস ছালাম, সোবহান আজাদ, সামাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
পথ সভায় বক্তারা, আগামী বৃহস্পতিবার বিকেল ৩টায় সিলেট রেজিস্টারি মাঠ থেকে জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত প্রচার মিছিলে মহানগর স্বেচ্ছাসেবক দলের সকল স্তরের নেতাকর্মীকে উপস্থিত থাকার নির্দেশ প্রদান করেন।
What's Your Reaction?