প্রধানমন্ত্রীর জনসভা ঘিরে মঞ্চ প্রস্তুত : চলছে বিশেষ কড়াকড়ি

প্রধানমন্ত্রী তারেক রহমানের জনসমাবেশস্থলের বিশাল মঞ্চ প্রস্তুত করার অনুষ্ঠানস্থলে প্রশাসনের পক্ষ থেকে চলছে নজরদারিতে বিশেষ কড়াকড়ি। শনিবার বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে এ সমাবেশ হবে। এখান থেকেই উদ্বোধন হবে ফ্যামিলি কার্ড। ইতোমধ্যেই স্থানটি ঘিরে বিএনপির দলীয় নেতাকর্মীরাও আনন্দ উল্লাসে সরব রয়েছেন। শনিবার (১৬ মে) নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে পুরো অনুষ্ঠানস্থল। ২০০৪-এ তারেক রহমান চাঁদপুরে এসেছিলেন বিএনপির একজন কর্মী হিসেবে। তবে প্রধানমন্ত্রী হিসেবে এটিই তার প্রথম সফর এ জেলায়। প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন সরকারের তিন মন্ত্রী। শুক্রবার রাতে চাঁদপুর সরকারি কলেজ মাঠ পরিদর্শন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন এবং পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এ কে এম সলিম উল্যা সেলিমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দলের নেতারা। সর্বশেষ ২০১২ সালে

প্রধানমন্ত্রীর জনসভা ঘিরে মঞ্চ প্রস্তুত : চলছে বিশেষ কড়াকড়ি

প্রধানমন্ত্রী তারেক রহমানের জনসমাবেশস্থলের বিশাল মঞ্চ প্রস্তুত করার অনুষ্ঠানস্থলে প্রশাসনের পক্ষ থেকে চলছে নজরদারিতে বিশেষ কড়াকড়ি। শনিবার বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে এ সমাবেশ হবে। এখান থেকেই উদ্বোধন হবে ফ্যামিলি কার্ড। ইতোমধ্যেই স্থানটি ঘিরে বিএনপির দলীয় নেতাকর্মীরাও আনন্দ উল্লাসে সরব রয়েছেন।

শনিবার (১৬ মে) নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে পুরো অনুষ্ঠানস্থল। ২০০৪-এ তারেক রহমান চাঁদপুরে এসেছিলেন বিএনপির একজন কর্মী হিসেবে। তবে প্রধানমন্ত্রী হিসেবে এটিই তার প্রথম সফর এ জেলায়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন সরকারের তিন মন্ত্রী। শুক্রবার রাতে চাঁদপুর সরকারি কলেজ মাঠ পরিদর্শন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন এবং পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এ কে এম সলিম উল্যা সেলিমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দলের নেতারা।

সর্বশেষ ২০১২ সালে বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া চাঁদপুর সফর করেছিলেন। এরপর দীর্ঘ বিরতির পর দলের বর্তমান চেয়ারম্যান হিসেবে তারেক রহমান এ জেলায় যাচ্ছেন। জিয়া পরিবারের সন্তান হিসেবে তার এই সফরকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow