প্রধানমন্ত্রীর বরিশাল সফরের কর্মসূচি
প্রধানমন্ত্রী তারেক রহমান একদিনের সরকারি সফরে বরিশাল যাচ্ছেন। সরকার গঠনের পর এটিই প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম বরিশাল সফর। সোমবার এই সফরে বৃক্ষরোপনসহ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন তিনি। রোববার (১২ জুলাই) প্রধানমন্ত্রীর অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তার কর্মসূচির বিষয়ে জানানো হয়। প্রধানমন্ত্রীর নির্ধারিত কর্মসূচির মধ্যে রয়েছে-গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নবখননকৃত সরিকল খালের পাশে বৃক্ষরোপণ। বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোরে ফ্যামিলি কার্ড প্রদান কর্মসূচিতে যোগদান। বরিশাল সিটি কর্পোরেশনের ত্রিশ গোডাউন বধ্যভূমি সংলগ্ন সাগরদী খালের পাশে আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচিতে যোগদান। বরিশাল শিল্পকলা একাডেমিতে আয়োজিত সাংগঠনিক সভায় যোগদান। নির্ধারিত সকল কর্মসূচি শেষ করে সোমবার সন্ধ্যায় তিনি সড়কপথেই ঢাকায় ফিরে আসবেন। প্রধানমন্ত্রীর এ আগমনকে ঘিরে পুরো দক্ষিণাঞ্চলে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। দীর্ঘদিনের কিছু বড় অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প নিয়ে তাঁর কাছ থেকে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে বলে স্থানীয়রা আশা করছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান একদিনের সরকারি সফরে বরিশাল যাচ্ছেন। সরকার গঠনের পর এটিই প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম বরিশাল সফর। সোমবার এই সফরে বৃক্ষরোপনসহ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন তিনি।
রোববার (১২ জুলাই) প্রধানমন্ত্রীর অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তার কর্মসূচির বিষয়ে জানানো হয়।
প্রধানমন্ত্রীর নির্ধারিত কর্মসূচির মধ্যে রয়েছে-গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নবখননকৃত সরিকল খালের পাশে বৃক্ষরোপণ। বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোরে ফ্যামিলি কার্ড প্রদান কর্মসূচিতে যোগদান।
বরিশাল সিটি কর্পোরেশনের ত্রিশ গোডাউন বধ্যভূমি সংলগ্ন সাগরদী খালের পাশে আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচিতে যোগদান। বরিশাল শিল্পকলা একাডেমিতে আয়োজিত সাংগঠনিক সভায় যোগদান।
নির্ধারিত সকল কর্মসূচি শেষ করে সোমবার সন্ধ্যায় তিনি সড়কপথেই ঢাকায় ফিরে আসবেন। প্রধানমন্ত্রীর এ আগমনকে ঘিরে পুরো দক্ষিণাঞ্চলে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। দীর্ঘদিনের কিছু বড় অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প নিয়ে তাঁর কাছ থেকে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে বলে স্থানীয়রা আশা করছেন।
What's Your Reaction?