প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে ড. সাইমুম পারভেজকে নিয়োগ
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মো. সাইমুম পারভেজ। এখন থেকে তিনি সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ুবিষয়ক বিশেষ সহকারীর দায়িত্ব পালন করবেন। বুধবার (২২ এপ্রিল) ড. সাইমুম পারভেজকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উপ-সচিব মো. গোলাম রাব্বানী। প্রজ্ঞাপনে বলা হয়, ড. মো. সাইমুম পারভেজকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান কিংবা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো। উল্লেখ্য, সাইমুম পারভেজ বিএনপির পররাষ্ট্রনীতিবিষয়ক কমিটির চেয়ারম্যানের বিশেষ সহকারী ছিলেন।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মো. সাইমুম পারভেজ। এখন থেকে তিনি সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ুবিষয়ক বিশেষ সহকারীর দায়িত্ব পালন করবেন।
বুধবার (২২ এপ্রিল) ড. সাইমুম পারভেজকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উপ-সচিব মো. গোলাম রাব্বানী।
প্রজ্ঞাপনে বলা হয়, ড. মো. সাইমুম পারভেজকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান কিংবা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।
এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।
উল্লেখ্য, সাইমুম পারভেজ বিএনপির পররাষ্ট্রনীতিবিষয়ক কমিটির চেয়ারম্যানের বিশেষ সহকারী ছিলেন।
What's Your Reaction?