প্রধানমন্ত্রীর সহায়তা পেল বদলগাছীর ৪ শতাধিক অসহায় পরিবার

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নওগাঁর বদলগাছীতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে দুস্থ, গরিব ও অসহায় জনগোষ্ঠীর মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৬ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সহায়তা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় মানুষের হাতে আর্থিক অনুদান তুলে দেন স্থানীয় সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। প্রধান অতিথির বক্তব্যে এমপি ফজলে হুদা বাবুল বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এই নগদ অর্থ প্রদান করা হচ্ছে। সমাজের বিত্তবানদেরও যার যার অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত। কেউ যেন ঈদের দিনে কষ্টে না থাকে, সেদিকে আমাদের সবাইকে নজর রাখতে হবে।  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ উদ্দীন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আ. হাদী চৌধুরী টিপু, সিনিয়র সহসভাপতি জাকির হোসেন চৌধুরী ও রেজাউন্নবী স্যান্ডো প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার মোট ৪৪৪ জন অসহায় ও গরিব মানুষের ম

প্রধানমন্ত্রীর সহায়তা পেল বদলগাছীর ৪ শতাধিক অসহায় পরিবার
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নওগাঁর বদলগাছীতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে দুস্থ, গরিব ও অসহায় জনগোষ্ঠীর মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৬ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সহায়তা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় মানুষের হাতে আর্থিক অনুদান তুলে দেন স্থানীয় সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। প্রধান অতিথির বক্তব্যে এমপি ফজলে হুদা বাবুল বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এই নগদ অর্থ প্রদান করা হচ্ছে। সমাজের বিত্তবানদেরও যার যার অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত। কেউ যেন ঈদের দিনে কষ্টে না থাকে, সেদিকে আমাদের সবাইকে নজর রাখতে হবে।  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ উদ্দীন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আ. হাদী চৌধুরী টিপু, সিনিয়র সহসভাপতি জাকির হোসেন চৌধুরী ও রেজাউন্নবী স্যান্ডো প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার মোট ৪৪৪ জন অসহায় ও গরিব মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়। উৎসবের মুখে এই আর্থিক সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow