প্রধানমন্ত্রী আসার খবরে রামিসার বাড়িতে নিরাপত্তা জোরদার
রাজধানীর পল্লবীতে ধর্ষণ ও হত্যার ঘটনায় নিহত সাত বছর বয়সী শিশু রামিসার বাসা ও আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রধানমন্ত্রী আসার খবরে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এ পদক্ষেপ নেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার (২১ মে) রাতে পল্লবীতে রামিসার পরিবারের সঙ্গে দেখা করবেন বলে জানা গেছে। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, মন্ত্রীসভার বৈঠক শেষে রামিসার পরিবারের সঙ্গে দেখা করতে যাবেন তিনি। বৃহস্পতিবার এ ঘটনায় আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বুধবার (২০ মে) নিহত রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন ঘটনার প্রধান আসামি সোহেল রানা। এ ছাড়া মামলার বিচার দ্রুত শেষ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে সূত্রটি। এদিকে, ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদের কাছে জবানবন্দি রেকর্ড হওয়ার পর আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রামিসার বাবা আবদুল হান্নান মোল্লার দায়ের করা মাম
রাজধানীর পল্লবীতে ধর্ষণ ও হত্যার ঘটনায় নিহত সাত বছর বয়সী শিশু রামিসার বাসা ও আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রধানমন্ত্রী আসার খবরে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এ পদক্ষেপ নেওয়া হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার (২১ মে) রাতে পল্লবীতে রামিসার পরিবারের সঙ্গে দেখা করবেন বলে জানা গেছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, মন্ত্রীসভার বৈঠক শেষে রামিসার পরিবারের সঙ্গে দেখা করতে যাবেন তিনি।
বৃহস্পতিবার এ ঘটনায় আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বুধবার (২০ মে) নিহত রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন ঘটনার প্রধান আসামি সোহেল রানা। এ ছাড়া মামলার বিচার দ্রুত শেষ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে সূত্রটি।
এদিকে, ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদের কাছে জবানবন্দি রেকর্ড হওয়ার পর আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
রামিসার বাবা আবদুল হান্নান মোল্লার দায়ের করা মামলায় সোহেল রানা, তার স্ত্রী স্বপ্না আক্তার এবং অজ্ঞাতনামা আরও একজনকে আসামি করা হয়েছে। পরবর্তীতে তাদের গ্রেপ্তার করে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার এজাহার অনুযায়ী, সোহেল রানা কৌশলে রামিসাকে নিজের বাসায় নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ ও হত্যা করা হয়। পরে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়।
What's Your Reaction?