প্রধান আসামি গ্রেপ্তার

কুমিল্লায় ট্রেন ও বাসের সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় করা মামলার প্রধান আসামি গেটম্যান মো. হেলাল উদ্দিনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় বুড়িচং উপজেলার সীমান্তবর্তী শংকুচাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রেলওয়ে চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার তহুরা জান্নাত জানান, অপর পলাতক আসামি মেহেদী হাসানকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের পর থেকেই র‍্যাব ছায়া তদন্ত শুরু করে। গ্রেপ্তার হেলাল উদ্দিনকে জিজ্ঞাসাবাদ শেষে র‍্যাব বিস্তারিত তথ্য প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানায়। এর আগে সোমবার পদুয়ার বাজার লেভেল ক্রসিংয়ের গেটম্যান হেলাল উদ্দিন ও ওয়েম্যান মেহেদী হাসানকে আসামি করে লাকসাম রেলওয়ে থানায় মামলা করেন আহত বাসযাত্রী শেফালী আক্তার। তিনি নিহত সোহেল রানার খালা এবং কুমিল্লার লাকসাম উপজেলার বাসিন্দা। লাকসাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ জসীম উদ্দিন জানান, দায়িত্বে অবহেলাজনিত কারণে মৃত্যুর অভিযোগে মামলাটি করা হয়েছে। শেফালী আক্তার নিজেও ওই বাসের যাত্রী ছিলেন। উল্লেখ্য, শনিবার (২১ মার্চ) রাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় ঢাকা-চট্টগ

প্রধান আসামি গ্রেপ্তার
কুমিল্লায় ট্রেন ও বাসের সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় করা মামলার প্রধান আসামি গেটম্যান মো. হেলাল উদ্দিনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় বুড়িচং উপজেলার সীমান্তবর্তী শংকুচাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রেলওয়ে চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার তহুরা জান্নাত জানান, অপর পলাতক আসামি মেহেদী হাসানকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের পর থেকেই র‍্যাব ছায়া তদন্ত শুরু করে। গ্রেপ্তার হেলাল উদ্দিনকে জিজ্ঞাসাবাদ শেষে র‍্যাব বিস্তারিত তথ্য প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানায়। এর আগে সোমবার পদুয়ার বাজার লেভেল ক্রসিংয়ের গেটম্যান হেলাল উদ্দিন ও ওয়েম্যান মেহেদী হাসানকে আসামি করে লাকসাম রেলওয়ে থানায় মামলা করেন আহত বাসযাত্রী শেফালী আক্তার। তিনি নিহত সোহেল রানার খালা এবং কুমিল্লার লাকসাম উপজেলার বাসিন্দা। লাকসাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ জসীম উদ্দিন জানান, দায়িত্বে অবহেলাজনিত কারণে মৃত্যুর অভিযোগে মামলাটি করা হয়েছে। শেফালী আক্তার নিজেও ওই বাসের যাত্রী ছিলেন। উল্লেখ্য, শনিবার (২১ মার্চ) রাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেলপথের একটি লেভেল ক্রসিংয়ে ট্রেন ও ‘মামুন স্পেশাল’ নামের একটি বাসের সংঘর্ষে ১২ জন নিহত হন। আহত হন ২৪ জন। ঘটনার পর দায়িত্বে অবহেলার অভিযোগে গেটম্যান হেলাল উদ্দিন ও মেহেদী হাসানকে সাময়িক বরখাস্ত করা হয়। প্রত্যক্ষদর্শী ও আহতদের অভিযোগ, চট্টগ্রাম থেকে ঢাকাগামী ট্রেন আসার সময় লেভেল ক্রসিংয়ের গেট সময়মতো বন্ধ না করায় এ দুর্ঘটনা ঘটে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow