প্রধান বিচারপতির সঙ্গে বিভাগীয় কমিশনার-ডিসিদের সাক্ষাৎ ৫ মে

জেলা প্রশাসক সম্মেলন-২০২৬ উপলক্ষে আগামী ৫ মে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকেরা। এ সময় প্রধান বিচারপতি তাদের প্রশাসনিক কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করতে বিভিন্ন দিকনির্দেশনা দেবেন বলে জানা গেছে। এ বিষয়ে বুধবার (২৯ এপ্রিল) সুপ্রিম কোর্ট প্রশাসন নোটিশ জারি করেছে, যা বৃহস্পতিবার (৩০ এপ্রিল) প্রকাশ পেয়েছে। নোটিশ বলা হয়, জেলা প্রশাসক সম্মেলন-২০২৬ উপলক্ষে আগামী ৫ মে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করবেন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকেরা। আগামী ৫ মে মঙ্গলবার, সুপ্রিম কোর্ট মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের বিভিন্ন দিকনির্দেশনা দেবেন প্রধান বিচারপতি। সংশ্লিষ্ট সবাইকে অনুষ্ঠানে অংশ নেওয়ার অনুরোধ জানিয়েছেন হাইকোর্টের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. আল-ইমরান খান। এফএইচ/এমএএইচ/

প্রধান বিচারপতির সঙ্গে বিভাগীয় কমিশনার-ডিসিদের সাক্ষাৎ ৫ মে

জেলা প্রশাসক সম্মেলন-২০২৬ উপলক্ষে আগামী ৫ মে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকেরা। এ সময় প্রধান বিচারপতি তাদের প্রশাসনিক কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করতে বিভিন্ন দিকনির্দেশনা দেবেন বলে জানা গেছে।

এ বিষয়ে বুধবার (২৯ এপ্রিল) সুপ্রিম কোর্ট প্রশাসন নোটিশ জারি করেছে, যা বৃহস্পতিবার (৩০ এপ্রিল) প্রকাশ পেয়েছে।

নোটিশ বলা হয়, জেলা প্রশাসক সম্মেলন-২০২৬ উপলক্ষে আগামী ৫ মে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করবেন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকেরা। আগামী ৫ মে মঙ্গলবার, সুপ্রিম কোর্ট মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের বিভিন্ন দিকনির্দেশনা দেবেন প্রধান বিচারপতি।

সংশ্লিষ্ট সবাইকে অনুষ্ঠানে অংশ নেওয়ার অনুরোধ জানিয়েছেন হাইকোর্টের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. আল-ইমরান খান।

এফএইচ/এমএএইচ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow