প্রধান সড়কে অবৈধভাবে পার্কিং করে যানজট সৃষ্টি, ১৬ গাড়ি জব্দ

ময়মনসিংহ শহরের প্রধান সড়কে অবৈধভাবে যানবাহন পার্কিং করে যানজট সৃষ্টি করার দায়ে ১৬টি যানবাহন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৭ মার্চ) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন এলাকায় জেলা প্রশাসনের এক অভিযানে এই ব্যবস্থা নেওয়া হয়। জব্দকৃত যানবাহনের মধ্যে রয়েছে ২টি অ্যাম্বুলেন্স, ২টি পালকি গাড়ি এবং ১২ টি সিএনজিচালিত অটোরিকশা। এ বিষয়ে ময়মনসিংহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহা. সাব্বির হুসাইন বলেন, সড়কে অবৈধভাবে গাড়ি পার্কিং ও অস্থায়ী দোকানপাট দিয়ে যানজট সৃষ্টি রোধে অভিযান চালানো হয়। এতে ১৬টি যানবাহন জব্দ করা হয়। অনেক যানবাহনের চালককে ও অবৈধভাবে সড়ক দখলকারীদের সতর্কও করা হয়েছে। তিনি বলেন, অভিযান অব্যাহত থাকবে। সড়ক দখল করা অবস্থায় কোনো যানবাহন ও দোকানপাট পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযানে জেলা ট্রাফিক পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। কামরুজ্জামান মিন্টু/কেএইচকে/এএসএম

প্রধান সড়কে অবৈধভাবে পার্কিং করে যানজট সৃষ্টি, ১৬ গাড়ি জব্দ

ময়মনসিংহ শহরের প্রধান সড়কে অবৈধভাবে যানবাহন পার্কিং করে যানজট সৃষ্টি করার দায়ে ১৬টি যানবাহন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৭ মার্চ) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন এলাকায় জেলা প্রশাসনের এক অভিযানে এই ব্যবস্থা নেওয়া হয়।

জব্দকৃত যানবাহনের মধ্যে রয়েছে ২টি অ্যাম্বুলেন্স, ২টি পালকি গাড়ি এবং ১২ টি সিএনজিচালিত অটোরিকশা।

এ বিষয়ে ময়মনসিংহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহা. সাব্বির হুসাইন বলেন, সড়কে অবৈধভাবে গাড়ি পার্কিং ও অস্থায়ী দোকানপাট দিয়ে যানজট সৃষ্টি রোধে অভিযান চালানো হয়। এতে ১৬টি যানবাহন জব্দ করা হয়। অনেক যানবাহনের চালককে ও অবৈধভাবে সড়ক দখলকারীদের সতর্কও করা হয়েছে।

প্রধান সড়কে অবৈধভাবে পার্কিং করে যানজট সৃষ্টি, ১৬ গাড়ি জব্দ

তিনি বলেন, অভিযান অব্যাহত থাকবে। সড়ক দখল করা অবস্থায় কোনো যানবাহন ও দোকানপাট পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযানে জেলা ট্রাফিক পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

কামরুজ্জামান মিন্টু/কেএইচকে/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow