প্রবাসীদের কল্যাণে বড় প্রতিশ্রুতি নিয়ে প্রচারণায় রবিউল হোসেন

বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের কার্যনির্বাহী কমিটির নির্বাচন ২০২৬ ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। আসন্ন এই নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীরা ইতোমধ্যে জোর প্রচারণা শুরু করেছেন। এরই ধারাবাহিকতায় ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় করছেন ওমান বিএনপি নেতা নির্বাচনটির অন্যতম জনপ্রিয় প্রার্থী মোহাম্মদ রবিউল হোসেন। প্রবাসী বাংলাদেশিদের অধিকার, কল্যাণ এবং একটি সুসংগঠিত কমিউনিটি গড়ে তোলার লক্ষ্যে তিনি নিজেকে যোগ্য প্রার্থী হিসেবে তুলে ধরছেন তিনি। কমিটির আজীবন ও সাধারণ সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে তিনি জানান, তাদের মূল্যবান ভোট পেলে তিনি প্রবাসীদের কল্যাণে নিরলসভাবে কাজ করার সুযোগ পাবেন। প্রচার-প্রচারণার অংশ হিসেবে বিভিন্ন সভা-সমাবেশে মোহাম্মদ রবিউল হোসেন বলেন, বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান শুধু একটি সংগঠন নয়, এটি প্রবাসীদের আশা-ভরসার জায়গা। আমি নির্বাচিত হলে এই ক্লাবকে আরও সক্রিয়, আধুনিক এবং মানবিক একটি প্ল্যাটফর্মে রূপান্তর করব। প্রবাসীদের সমস্যা সমাধানে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া হবে। তিনি আরও বলেন, আমরা যারা বিদেশের মাটিতে বসবাস করছি, প্রত্যেকেই বাংলাদেশের প্

প্রবাসীদের কল্যাণে বড় প্রতিশ্রুতি নিয়ে প্রচারণায় রবিউল হোসেন
বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের কার্যনির্বাহী কমিটির নির্বাচন ২০২৬ ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। আসন্ন এই নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীরা ইতোমধ্যে জোর প্রচারণা শুরু করেছেন। এরই ধারাবাহিকতায় ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় করছেন ওমান বিএনপি নেতা নির্বাচনটির অন্যতম জনপ্রিয় প্রার্থী মোহাম্মদ রবিউল হোসেন। প্রবাসী বাংলাদেশিদের অধিকার, কল্যাণ এবং একটি সুসংগঠিত কমিউনিটি গড়ে তোলার লক্ষ্যে তিনি নিজেকে যোগ্য প্রার্থী হিসেবে তুলে ধরছেন তিনি। কমিটির আজীবন ও সাধারণ সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে তিনি জানান, তাদের মূল্যবান ভোট পেলে তিনি প্রবাসীদের কল্যাণে নিরলসভাবে কাজ করার সুযোগ পাবেন। প্রচার-প্রচারণার অংশ হিসেবে বিভিন্ন সভা-সমাবেশে মোহাম্মদ রবিউল হোসেন বলেন, বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান শুধু একটি সংগঠন নয়, এটি প্রবাসীদের আশা-ভরসার জায়গা। আমি নির্বাচিত হলে এই ক্লাবকে আরও সক্রিয়, আধুনিক এবং মানবিক একটি প্ল্যাটফর্মে রূপান্তর করব। প্রবাসীদের সমস্যা সমাধানে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া হবে। তিনি আরও বলেন, আমরা যারা বিদেশের মাটিতে বসবাস করছি, প্রত্যেকেই বাংলাদেশের প্রতিনিধি। আমাদের আচরণ, ঐক্য ও পারস্পরিক সহযোগিতাই দেশের ভাবমূর্তি গড়ে তোলে। তাই বিভেদ নয়, ঐক্যের মাধ্যমে একটি শক্তিশালী ও সম্মানজনক বাংলাদেশি কমিউনিটি গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। তার নির্বাচনী অঙ্গীকারে প্রবাসীদের জীবনমান উন্নয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিকল্পনা তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে— প্রবাসীদের জন্য আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি, ওয়েলফেয়ার ও লাইফ ইন্স্যুরেন্স বিষয়ে সচেতনতা বৃদ্ধি, অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন, প্রবাসীদের মরদেহ দ্রুত দেশে পাঠানোর প্রক্রিয়া সহজীকরণ, জরুরি সহায়তার জন্য প্রবাসী সহায়তা ফান্ড গঠন, সোশ্যাল ক্লাবের কার্যক্রমে পূর্ণ ডিজিটালাইজেশন এবং অনিয়ম প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি আইনি সহায়তা নিশ্চিত করা। প্রবাসীদের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে তিনি তাদের নানা সমস্যা ও প্রত্যাশার কথাও শুনছেন এবং সেগুলো বাস্তবায়নের প্রতিশ্রুতি দিচ্ছেন। তার এই উদ্যোগ প্রবাসীদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে বলে জানা গেছে। উল্লেখ্য, বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের বহুল প্রত্যাশিত এই নির্বাচন আগামী ২৭ মার্চ অনুষ্ঠিত হবে। নির্বাচনে মোহাম্মদ রবিউল হোসেনের ব্যালট নম্বর ১২। প্রবাসী বাংলাদেশিদের কাছে তিনি একটি সুন্দর, স্বচ্ছ ও কল্যাণমুখী নেতৃত্ব গড়ার লক্ষ্যে দোয়া ও সমর্থন কামনা করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow