প্রবাসীদের সুখবরের কথা জানালেন আসিফ নজরুল

অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, এখন বাংলাদেশি বৈধ পাসপোর্ট না থাকলেও বা এটি মেয়াদোত্তীর্ণ হয়ে গেলেও প্রবাসী ব্যক্তিগণ বিদেশ থেকে পাওয়ার অব অ্যাটর্নি সম্পাদন করতে পারছেন। বুধবার (২৫ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে এ কথা বলেন তিনি। আসিফ নজরুল বলেন, ‘প্রবাসী ভাইরা নানা সমস্যায় ভোগেন। এরমধ্যে একটি ছিল পাওয়ার অব অ্যাটর্নি নিয়ে। আগে বিদেশ থেকে কাউকে পাওয়ার অব অ্যাটর্নি দিতে চাইলে বাংলাদেশি বৈধ পাসপোর্ট থাকা বাধ্যতামূলক ছিল। এটি না থাকায় বহু প্রবাসী ব্যক্তি বাংলাদেশে সম্পত্তি হস্তান্তর, সেবা গ্রহণ ও অন্যান্য আইনগত বিষয়ে সমস্যায় পড়তেন।’   তিনি বলেন, এই সমস্যা দূর করার জন্য বহু অনুরোধ পেতাম। অবশেষে পাওয়ার অব অ্যাটর্নি বিধিমালায় সংশোধনী এনে আমরা একটা সমাধান এনেছিলাম গতবছর। এখন বাংলাদেশি বৈধ পাসপোর্ট না থাকলেও বা এটি মেয়াদোত্তীর্ণ হয়ে গেলেও প্রবাসী ব্যক্তিগণ বিদেশ থেকে পাওয়ার অব অ্যাটর্নি সম্পাদন করতে পারছেন।  এজন্য তাদের শুধুমাত্র ক) বিদেশি পাসপোর্টে ‘নো ভিসা রিকোয়ার্ড’ স্টিকার, বা খ) জন্মসনদ, বা  গ) জাতীয় পরিচয় পত্র থাকলেই হবে। বাংলাদেশি বৈধ পাসপোর্টের আ

প্রবাসীদের সুখবরের কথা জানালেন আসিফ নজরুল
অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, এখন বাংলাদেশি বৈধ পাসপোর্ট না থাকলেও বা এটি মেয়াদোত্তীর্ণ হয়ে গেলেও প্রবাসী ব্যক্তিগণ বিদেশ থেকে পাওয়ার অব অ্যাটর্নি সম্পাদন করতে পারছেন। বুধবার (২৫ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে এ কথা বলেন তিনি। আসিফ নজরুল বলেন, ‘প্রবাসী ভাইরা নানা সমস্যায় ভোগেন। এরমধ্যে একটি ছিল পাওয়ার অব অ্যাটর্নি নিয়ে। আগে বিদেশ থেকে কাউকে পাওয়ার অব অ্যাটর্নি দিতে চাইলে বাংলাদেশি বৈধ পাসপোর্ট থাকা বাধ্যতামূলক ছিল। এটি না থাকায় বহু প্রবাসী ব্যক্তি বাংলাদেশে সম্পত্তি হস্তান্তর, সেবা গ্রহণ ও অন্যান্য আইনগত বিষয়ে সমস্যায় পড়তেন।’   তিনি বলেন, এই সমস্যা দূর করার জন্য বহু অনুরোধ পেতাম। অবশেষে পাওয়ার অব অ্যাটর্নি বিধিমালায় সংশোধনী এনে আমরা একটা সমাধান এনেছিলাম গতবছর। এখন বাংলাদেশি বৈধ পাসপোর্ট না থাকলেও বা এটি মেয়াদোত্তীর্ণ হয়ে গেলেও প্রবাসী ব্যক্তিগণ বিদেশ থেকে পাওয়ার অব অ্যাটর্নি সম্পাদন করতে পারছেন।  এজন্য তাদের শুধুমাত্র ক) বিদেশি পাসপোর্টে ‘নো ভিসা রিকোয়ার্ড’ স্টিকার, বা খ) জন্মসনদ, বা  গ) জাতীয় পরিচয় পত্র থাকলেই হবে। বাংলাদেশি বৈধ পাসপোর্টের আর প্রয়োজন নেই।  বিদেশে থাকা বাংলাদেশিদের সম্পত্তি হস্তান্তরসহ নানা আইনি কাজ এখন অনেক বেশি সহজ হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow