প্রবাসে থেকে এসএসসি পরীক্ষা দিয়ে পাস ৩৫৪ জন
প্রবাসে থেকে এবার এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন ৪০২ জন। তাদের মধ্যে ৩৫৪ জন পাস করেছেন। বিদেশ কেন্দ্রে বিশেষ ব্যবস্থায় তারা পরীক্ষায় অংশ নেন। বিদেশ কেন্দ্রে গড় পাসের হার ৮৮ দশমিক ০৬ শতাংশ। প্রকাশিত ফলাফলে দেখা যায়, এবার বিদেশের ৯টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা নেওয়া হয়। এতে অংশ নেন ৪০২ জন। তাদের মধ্যে ৩৫৪ জন পাস করেছেন। ফেল করেছেন ৪৮ জন। শতভাগ পাস করেছে দুটি প্রতিষ্ঠান। কেউ পাস করেনি একটি প্রতিষ্ঠান থেকে। সোমবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ ফল ঘোষণা করেন। এএএইচ/এসএনআর
প্রবাসে থেকে এবার এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন ৪০২ জন। তাদের মধ্যে ৩৫৪ জন পাস করেছেন। বিদেশ কেন্দ্রে বিশেষ ব্যবস্থায় তারা পরীক্ষায় অংশ নেন। বিদেশ কেন্দ্রে গড় পাসের হার ৮৮ দশমিক ০৬ শতাংশ।
প্রকাশিত ফলাফলে দেখা যায়, এবার বিদেশের ৯টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা নেওয়া হয়। এতে অংশ নেন ৪০২ জন। তাদের মধ্যে ৩৫৪ জন পাস করেছেন। ফেল করেছেন ৪৮ জন। শতভাগ পাস করেছে দুটি প্রতিষ্ঠান। কেউ পাস করেনি একটি প্রতিষ্ঠান থেকে।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ ফল ঘোষণা করেন।
এএএইচ/এসএনআর
What's Your Reaction?