প্রবীণ সাংবাদিক মৃণাল কৃষ্ণ রায়ের মৃত্যু, কেজেএফডির শোক

বর্ষীয়ান সাংবাদিক মৃণাল কৃষ্ণ রায় (৮৪) আর নেই। বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে তিনি মগবাজারের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রোববার (৯ আগস্ট) সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কিশোরগঞ্জের ভৈরবের কালিকা প্রাসাদ গ্রামের সন্তান মৃণাল কৃষ্ণ রায় কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম, ঢাকার (কেজেএফডি) সদস্য, বীর মুক্তিযোদ্ধা, জাতীয় প্রেসক্লাবের জীবন সদস্য, ডিইউজে ও মুক্তিযোদ্ধা সাংবাদিক কমান্ড কাউন্সিলসহ বহু সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য। অধুনালুপ্ত বাংলাদেশ টাইমস ও নিউজ এজেন্সি বাসস-এ তিনি দীর্ঘদিন কর্মরত থেকে অবসর জীবন কাটাচ্ছিলেন। ব্যক্তিগত জীবনে আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী মৃণাল কৃষ্ণ রায় ছিলেন অত্যন্ত সজ্জন ও সফেদ মানুষ। তার একমাত্র ছেলে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। সাংবাদিক মৃণাল কৃষ্ণ রায়ের মৃত্যুতে কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম- ঢাকার কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি এরফানুল হক নাহিদ এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কিরণ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। কেজেএফডি নেতৃবৃন্দ প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর

প্রবীণ সাংবাদিক মৃণাল কৃষ্ণ রায়ের মৃত্যু, কেজেএফডির শোক
বর্ষীয়ান সাংবাদিক মৃণাল কৃষ্ণ রায় (৮৪) আর নেই। বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে তিনি মগবাজারের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রোববার (৯ আগস্ট) সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কিশোরগঞ্জের ভৈরবের কালিকা প্রাসাদ গ্রামের সন্তান মৃণাল কৃষ্ণ রায় কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম, ঢাকার (কেজেএফডি) সদস্য, বীর মুক্তিযোদ্ধা, জাতীয় প্রেসক্লাবের জীবন সদস্য, ডিইউজে ও মুক্তিযোদ্ধা সাংবাদিক কমান্ড কাউন্সিলসহ বহু সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য। অধুনালুপ্ত বাংলাদেশ টাইমস ও নিউজ এজেন্সি বাসস-এ তিনি দীর্ঘদিন কর্মরত থেকে অবসর জীবন কাটাচ্ছিলেন। ব্যক্তিগত জীবনে আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী মৃণাল কৃষ্ণ রায় ছিলেন অত্যন্ত সজ্জন ও সফেদ মানুষ। তার একমাত্র ছেলে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। সাংবাদিক মৃণাল কৃষ্ণ রায়ের মৃত্যুতে কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম- ঢাকার কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি এরফানুল হক নাহিদ এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কিরণ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। কেজেএফডি নেতৃবৃন্দ প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow